উপন্যাসের লেখক
'জহির রায়হান' এর স্ত্রী অভিনেত্রী কোহিনূর আক্তার সূচন্দা সিদ্ধান্ত নেন স্বামীর কালজয়ী উপন্যাস
"হাজার বছর ধরে "কে সেলুলয়েডে রুপ দেবেন।
সব ঠিকঠাক,
মন্তুু চরিত্রে সূচন্দার'ই কাজিন অভিনেতা রিয়াজকে
কাস্ট করেন।
রিয়াজ আবার আর্ট ফিল্মে ভাল অভিনয় করে।
টুনি চরিত্রে কোনো চিন্তাভাবনা ছাড়াই শাবনূরকে
অফার করেন।
কারণ,
টুনি চরিত্রটি যখনই সেলুলয়েডে কল্পনা করা হয় তখন
শাবনূরের বিকল্প কাউকে চিন্তা করা যায়না।
ছটফটে তরুণী থেকে বিধবা বৃদ্ধা। এসব খোলস পাল্টানো অভিনয় শাবনূর ভাল পারবে।
কিন্তু রিয়াজের সাধে ঝামেলা থাকায় শাবনূর কোনো ভাবেই রাজি হয়নি।
পরে শশীকে কাস্ট করা হয়।
উপন্যাসের সাথে মিল রাখতে গিয়ে ও সম্পূর্ণ গ্রামীণ
ছাপ রাখতে পরিচালক সূচন্দা বিদ্যুৎ বিহীন গ্রাম
খুঁজে বের করেন।যা খুব কষ্টসাধ্য ছিল।
উল্লেখিত উপন্যাসের সাথে ঋতু মিল রাখতে গিয়ে ও শিডিউল সমস্যায়,
প্রায় ৩ বছর লেগে যায় ছবিটি বানাতে।
কিন্তু কলাকৌশলীদের পরিশ্রম বৃথা যায়নি।
ছবিটি ছিল জীবন্ত।
এখনো দেখলে সেই নকশিকাঁথার মাঠ কিংবা
গ্রাম বাংলায় ফিরে যায় দর্শক।
"হাজার বছর ধরে" অপেক্ষা করলেও এমন ছবি
আর পাবো কিনা জানিনা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন