এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪

যদ্যপি আমার গুরু' বইটি পড়ার পর থেকে অধ্যাপক আবদুর রাজ্জাক স্যারের সম্পর্কে আরো জানার চেষ্টা করছি। তাঁর সম্পর্কে কিছু তথ্য:

 'যদ্যপি আমার গুরু' বইটি পড়ার পর থেকে অধ্যাপক আবদুর রাজ্জাক স্যারের সম্পর্কে আরো জানার চেষ্টা করছি। তাঁর সম্পর্কে কিছু তথ্য:


চিরকুমার, সদালাপী, নির্মোহ এ মানুষটির জীবনযাপনও ছিলো খুবই সাধাসিধে। খুব বই পড়তেন, জ্ঞানতৃষ্ণার্তরা তাঁর কাছে এলে তিনি খুবই উজ্জ্বীবিত বোধ করতেন। কয়েকটি প্রবন্ধ ও লিখিত ভাষন ব্যতীত তাঁর কোনও প্রকাশিত লেখাই নেই! তবে অধ্যাপক আবদুর রাজ্জাকের সান্নিধ্যে যাঁরাই এসেছেন তারা প্রত্যেকেই অধ্যাপক আবদুর রাজ্জাক সম্পর্কে বলেছেন: “শিক্ষকের শিক্ষক।”


তাঁর সম্পর্কে প্রাজ্ঞ লেখক আহমদ ছফা "যদ্যপি আমার গুরু" নামে তথ্যপূর্ণ একটি বই প্রকাশ করেন। 

"যদ্যপি আমার গুরু" বইতে আহমদ ছফা আর একটি মজার ব্যাপার উল্লেখ করেন। আহমদ ছফা তার পিএইচডির সুপারভাইজর হিসেবে অধ্যাপক রাজ্জাককে বেছে নেন। তিনি অধ্যাপক রাজ্জাকের কাছে যখনই কোন বিষয় নিয়ে আলোচনার জন্য যেতেন, রাজ্জাক স্যার ছফাকে একটা না একটা বই ধরিয়ে দিতেন। একের পর এক বই পড়তে পড়তে ১৪ বছর কেটে যায়, কিন্তু ছফার পিএইচডিও আর শেষ হয় না। 


জ্ঞানতাপস সরদার ফজলুল করিম ও অধ্যাপক হুমায়ুন আজাদ ওনার জ্ঞানের সান্নিধ্য পেয়েছিলেন, তথ্যপূর্ণ সাক্ষাৎকার ও নিয়েছিলেন। 


তিনি ছিলেন অনেকটা সক্রেটিসের মত। হাঁটতে , চলতে জ্ঞান বিলিয়ে বেড়াতেন। নিজে কিছু লিখেননি, শিষ্যরা তাঁর হয়ে লিখেছেন। ১৯৭৫ সালে তৎকালীন সরকার আবদুর রাজ্জাককে জাতীয় অধ্যাপক পদে অধিষ্ঠিত করে।


আমার ভালোলাগা তাঁর কিছু উক্তি নিম্নরূপ:


" যখন কোনো নতুন জায়গায় যাইবেন,দুইটা বিষয় পয়লা জানার চেষ্টা করবেন।ওই জায়গার মানুষ কী খায়।আর পড়ালেখা কী করে।কাঁচা বাজারে যাইবেন,কী খায় এইড়া দেখনের লাইগ্যা।আর বইয়ের দোকানে যাইবেন পড়াশোনা কী করে হেইডা জাননের লাইগ্যা।"


"বইয়ের দোকান পরখ করলেই বেবাক সমাজটা কোনদিকে যাইতাছে,হেইডা টের পাওন যায়।"


"একটা জাতির রাজনীতি হচ্ছে, সমাজের মধ্যে বিভিন্ন শ্রেণীর অবস্থান ও ক্ষমতা নির্ধারণের সংগ্রাম।"


"আপনে যখন মনে করলেন,কোনো বই পইড়্যা ফেলাইলেন,নিজেরে জিগাইবেন যে -বইটা পড়ছেন,নিজের ভাষায় বইটা আবার লিখতে পারবেন কিনা।আপনের ভাষার জোর লেখকের মতো শক্তিশালী না অইতে পারে,আপনের শব্দভাণ্ডার সামান্য অইতে পারে,তথাপি যদি মনে মনে আসল জিনিসটা রিপ্রোডিউস না করবার পারেন,ধইর‍্যা নিবেন,আপনের পড়া অয়নাই।"


"প্রগতিশীল রাজনীতি হচ্ছে সেই রাজনীতি, যা ক্ষমতার ভিতকে বিস্তারিত হতে (অর্থাৎ গণমানুষের মধ্যে যেতে) সাহায্য করে।"


"বাংলা ভাষাটা বাঁচাইয়া রাখছে চাষাভুষা, মুটেমজুর। এরা কথা কয় দেইখ্যাই ত কবি কবিতা লিখতে পারে। সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় কেউ কথা কয় না, হের লাইগ্যা অখন সংস্কৃত কিংবা ল্যাটিন ভাষায় সাহিত্য লেখা অয় না মাতৃভাষা ছাড়া কোনো জাতি বা কারো উন্নতি করা সম্ভব নয়।"


"শিক্ষা একটি যান্ত্রিক প্রক্রিয়া নয়। শুধু তত্ত্ব-উপাত্ত দিয়ে শিক্ষার্থীর মনের ভার বাড়ানোকে শিক্ষা বলা যায় না। শিক্ষার কাজ হচ্ছে এমন এক প্রক্রিয়ার সূচনা করা যার মাধ্যমে প্রত্যেক মানুষের মনে যে চোখ আছে তাকে জ্ঞানের অনির্বাণ আলোর দিকে ফেরানো যায়।"


#অধ্যাপক #আবদুর #রাজ্জাক 


#alakcb

কোন মন্তব্য নেই:

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৮-০৮-২০২৬

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ০৮-০৮-২০২৬ আজকের সংবাদ শিরোনাম মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত এবং বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসাবান্ধব বাংলাদে...