বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এর
🥊 ধূমকেতু 🥊 কবিতার অংশবিশেষ।
আমি যুগে যুগে আসি, আসিয়াছি পুনঃ মহাবিপ্লব হেতু
এই স্রষ্টার শনি মহাকাল ধুমকেতু!
ঐ বামন বিধি সে আমারে ধরিতে বাড়িয়েছিল রে হাত
মম অগ্নি-দাহনে জ্বলে পুড়ে তাই ঠুঁটো।জগন্নাথ!
আমি জানি জানি ঐ স্রষ্টার ফাঁকি সৃষ্টির ঐ চাতুরী
তাই বিধিও নিয়মে লাথিমেরে ঠুকি বিধাতার বুকে -
হাতুড়ি,
আমি জানি জানি ঐ ভুয়ো ঈশ্বর দিয়ে যা হয়নি হবে
তা'ও!
তাই বিপ্লব আনি বিদ্রোহ করি, নেচে নেচে দিই গোঁফে
তা'ও!
তোর নিযুত নরকে ফুঁ দিয়ে নিবাই মৃত্যুর মুখে থুথু দি,
মম যে যত রাগে রে তারে তত কাল আগুনের কাতুকুতু
দি।
ঐ চিতাগ্নিতে জগদীশ্বর পুড়ে ছাই হবে, হে সৃষ্টি জান কি
তা?
বল কি? বল কি? ফের বল ভাই আমি শয়তান- মিতা!
হোহো ভগবানে আমি পোড়াব বলিয়া জ্বালিয়েছি বুকে
চিতা।
আজিও ব্যথিত সৃষ্টির বুকে ভগবান কাঁপে ত্রাসে,
স্রষ্টার চেয়ে সৃষ্টি পাছে যা বড় হয়ে তাকে গ্রাসে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন