এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪

কখনো বিষ্ণু দে , কখনো যামিনী রায় , এই  নিয়ে তর্কটা চলতো' ..... দুটি পাতা ফেইসবুক থেকে নেওয়া

 'কখনো বিষ্ণু দে , কখনো যামিনী রায় , এই  নিয়ে তর্কটা চলতো' .....


যতদিন বাঙালি থাকবে, থাকবে তাদের কবিতা-কফি হাউজ এবং থাকবেন তিনি…


আজ কবি বিষ্ণু দে'র ৪৩-তম প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি জানাই। 


নামে হিন্দু ত্রিদেবতার একজন ৷ ব্যক্তিগত জীবনে গভীর ভাবে প্রভাবিত মার্ক্সীয় দর্শনে ৷ রবীন্দ্রোত্তর যুগে বাংলা সাহিত্যে কল্লোল গোষ্ঠীর অন্যতম বলিষ্ঠ কলম তিনি ৷ তিনি কবি বিষ্ণু দে।


বিখ্যাত শ্যামাচরণ দে বিশ্বাসের (কলেজস্ট্রিট , বইপাড়ার শ্যামাচরণ দে স্ট্রিট) পরিবারে জন্ম ৷


বিষ্ণু দে শুধু একজন প্রখ্যাত কবি নন ৷ আধুনিক ও উত্তর আধুনিক যুগে তিনি ছিলেন গদ্যকার,অনুবাদক, শিক্ষাবিদ এবং শিল্প সমালোচক ৷  


তিনি বাংলা সাহিত্যে একের পর এক ফুল ফুটিয়েছেন ৷ আর অধ্যাপনা করেছেন ইংরেজি সাহিত্যের ৷


দেশজ এবং বিশ্বসাহিত্যের ঐতিহ্যের মেলবন্ধন ঘটেছিল তাঁর কাব্যে ৷ একদিকে ইউরোপীয় আধুনিক কবিদের প্রভাব , অন্যদিকে মার্ক্সীয় দর্শন ও বিশ্বাস ৷ তবে জীবনের এক পর্বে দোলাচলে কাটিয়েছেন কমিউনিস্ট নেতাদের প্রতি আস্থাহীনতা থেকেও ; যা ধরা পড়েছে তাঁর বেশ কিছু কবিতায় ৷


রাজনৈতিক-সামাজিক সচেতনতা লৌকিক জীবনচর্চা ইতিহাসবোধ‚ বিশ্ব ও মানবিকবোধ তাঁর কবিতার প্রধান উপজীব্য ৷ তাঁর কাব্যগ্রন্হ  'স্মৃতি সত্ত্বা ও ভবিষ্যৎ বাংলা কাব্যে নতুন ধারার সূচনা করে ৷ এই রচনাই ১৯৬৫ সালে এনে দেয় সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার এবং ১৯৭১ সালে জ্ঞানপীঠ পুরস্কার ৷


দেশভাগ পরবর্তী সময়ে ১৯৪৭ সালে কলকাতার নামী সাহিত্যিকদের সঙ্গে মিলে গড়ে তোলেন Anti-Fascist Writers and Artists Association ; সেইসঙ্গে যুক্ত ছিলেন Calcutta Group Centre, Soviet Friendship Association, Pragati Lekhak Shilpi Sangha, Indian People's Theatre Association-এর সঙ্গেও ৷


চিত্রশিল্পী যামিনী রায় ছিলেন ঘনিষ্ঠ বন্ধু ৷ সেই সখ্যতা থেকেই কবির কলম হয়ে ওঠে চিত্র সমালোচক ৷ বিষ্ণু দে লেখেন বেশ কিছু অন্যধারার বই ৷ ১৯৫৮ সালে ‘The Paintings of Rabindranath Tagore’‚ ১৯৫৯ সালে ‘India and Modern Art’ এবং  ‘Art of Jamini Roy’ .


১৯৮২ সালের ৩ ডিসেম্বর প্রয়াত হন ৭৩ বছর বয়সে ৷


যতদিন বাঙালি থাকবে‚ থাকবে তাদের কফি হাউজ এবং বিষ্ণু দে ৷ তিনিই তো আমাদের আধুনিক বৈষ্ণব পদাবলীকার ৷ যে পদাবলীতে সবার উপরে কাব্যপ্রেম সত্য

কোন মন্তব্য নেই:

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...