শিরোনামহীন,
শ্রাবন্তী জয়া দত্ত,
অল্প কথায় ,অল্প ভাললাগা,অল্প
প্রেমে পড়া,বেশ কিছুদিন মনের আয়নায় তার
যখন তখন উপস্থিতি , কিছুটা হলেও বাড়তি অক্সিজেন প্রতিদিনের জীবনে,,,,,
যে মানুষ টি সকাল থেকে রাত অব্দি ঘরের দেয়ালে টাঙানো আয়নায় ভালোভাবে দেখা না
নিজেকে,খানিক টা অন্যের অবহেলায় ,খানিক টা
নিজের অবহেলায় অযত্ন কে ই প্রাধান্য দিয়ে আসে
দিন ,মাস বছর ধরে,
সে হঠাৎ করেই আয়নায় দাঁড়িয়ে বহুক্ষণ দেখে নিজেকে, মনে অল্প খুশি র ঠান্ডা হয়ে দোল দিচ্ছে,
নিজের কাছেই সে অবাক হয়ে যায়,,,,।
চুপচাপ গম্ভীর অথবা খিটখিটে মেজাজের মানুষ টি আজ হঠাৎ করেই বদলাচ্ছে,বদল ঘটছে তার
মন,শরীরে আচার আচরণ কথা বার্তায়,,,,
কাজের ফাঁকে ,কিংবা রান্নার ফাঁকে সে খুন্তি নাড়তে নাড়তে হঠাৎ করেই প্রিয় গানের কয়েক টা
লাইন গুন গুন করে গিয়ে যাচ্ছে অকপটে,,,,
এই অল্প কথায় ,অল্প ভাল লাগা,অল্প অল্প কল্পনা
মনের ক্যানভাসে এঁকে যায় নানান রঙের রামধনু,
এটাই চায় একটি মন আরেকটি মনের কাছে,,,।
চারটে দেয়াল মানেই নয় তো ঘর,
আমি আর তুমি কেন বদলে যাচ্ছি,দুরত্ব কেন বাড়ছে,পাশাপাশি বসে থাকা মন কেন একসঙ্গে
কথা বলে না,কেন ঘোর বর্ষা, কিংবা হেমন্তের ভোরের কুয়াশা আমাদের মন কে ছুঁয়ে যায় না,,,
বসন্ত কে কেন উপভোগ করিনা দুজনে,,,
তবে কি এই অল্প অল্প টুকটাক কথার প্রেম কি চিরতরে হারিয়ে যাচ্ছে,
আরে প্রেম যদি নাও হয়, আমারা তো ভালো বন্ধু হতে পারি,
হতে পারি একে অপরের অল্প কথা বলার সঙ্গী,
চাই না ওই আলমারির ভিতরে থরে থরে জমে থাকা শাড়ি ,জামাকাপড়ের মতো শত শত কথা,
একটু অল্প কথা বলা হলেই যথেষ্ট ,
কিন্তু কথাগুলো হবে একটু আধটু রোমান্টিক,
না না তোমাকে কিছু করতে হবে না,
অল্প কথার দল আমায় আবার নতুন করে বাঁচাতে শেখাবে, আনন্দ ও খুশি থাকবে আমার দুই ধারে,
ঠোঁটে কোণে লেগে থাকবে একটু মিষ্টি হাসি,
আর মোবাইলে নয় সময় কাটাতে ইচ্ছে করবে
তোমার পাশে বসে,,,।
অল্প অল্প হাল্কা সাজ, চোখে কাজল,হাল্কা মেকাপ, ঠোঁটে লিপস্টিক,কপালে একটি টিপ ব্যাস,পরনে শাড়ি কিংবা চুড়িদার , হাতে ঘড়ি
এই অল্প সাজে হেঁটে যাই তোমার সঙ্গে
ওই চেনা রাস্তা দিয়ে ওই টুকটাক দরকারি প্রয়োজনীয় কথা বলতে বলতে,,,,,।
এই জানো এই অল্প সময় টুকুই আজকের দিনের
কিছুটা অক্সিজেন এনে দিল,,,
বেশি কিছু আমাদের চাহিদা নেই,,,
ব্যাস এতটুকু অল্প কথা ,অল্প ভালোবাসা দিলেই
আমারা উজাড় করে দিতে পারি সবকিছু,,
অল্প চাহিদায় বেঁচে আছে কোটি কোটি প্রাণ
শুধু একটু আপনজনদের ভালোবাসা পাবার
অপেক্ষায়।।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন