ATM এ আমরা মোটামুটি সকলেই যাই। তাই বিপদে পড়ার আগেই জেনে রাখুন। পড়ুন এবং পরিচিতদের জানান।
আজ সকাল 8 টায় টাউনহল এর পাশের SBI ATM থেকে 5500 টাকা তোলার সময় সবকিছু সাক্সেসফুল হয়েও টাকা বের হলো না, টাকা টা count এর আওয়াজও হলো, withdrawal message চলে এলো, এটিএম এ ব্যালান্স দেখালো টাকা তোলা হয়েছে কিন্তু টাকা টা বের হলো না। আমি আমার বন্ধুদের ফোন করলে ওরাও বললো refund হয়ে যাবে, টেকনিক্যাল ফল্ট এর জন্য এইরকম হয়। আমি টেনশন এ কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম, 8.25 এ একজন ভদ্রলোক(আমার কাছে ভগবান) এটিএম এ ঢুকলেন এবং মেশিন গুলো মুছতে লাগলেন, আমি ভিতরে ঢুকে ওনাকে ঘটনাটা বলাতে বললেন আসুন তো দেখি একবার, বলে তিনি ক্যাশ বের হওয়ার জায়গাটা ভালো করে দেখে নখে করে খুঁটে খুঁটে উপরে যেটার ছবি দিলাম ওই স্ট্রাইপ টা বের করলেন আর দেখি আমার টাকাটা সামনেই মুচড়ে জড়ো হয়ে রয়েছে। আমি টাকাটা টেনে বের করলাম আর মেশিন টাও নরমাল হয়ে গেলো(টাকা টা withdrawal এর পর থেকে মেশিন টা cannot despatch cash show করছিল) । উনি বললেন বেশীরভাগ এটিএম এই এইরকম স্ট্রাইপ লাগিয়ে রাখছে একধরনের দুষ্কৃতী, তারা পাশেই থাকছে, আপনি টাকা না পেয়ে একাউন্ট এ credit হয়ে যাবে ভেবে বেরিয়ে গেলেই সে ঢুকে স্ট্রাইপ টা খুলে টাকা টা বের করে নিচ্ছে। আর এই টাকা আপনাকে ব্যাংক কোনোদিন ব্যাক করবে না, কারণ টাকা বের হয়ে গেছে। সবাই সতর্ক থাকুন, আমার সঙ্গে ঘটলো বলে আমি শেয়ার করলাম।
Post from Sabyasachi Dutta
From East Burdwan Community
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন