যৌবন আবদ্ধ নয় দু পায়ের ফাঁকে
হ্যাঁ । ঠিকই ভাবছেন । শিরোনাম পড়ে যা ভাবছেন আমি ঠিক সেটাই বলতে চেয়েছি । জীবন মানে একটা বড় অংশ জুড়ে যৌবন যার একটা বড় অংশ জুড়ে যৌনতা । আর যৌনতা মানেই যারা ভাবেন intercourse আর অবশ্যই virginity আছে না নেই সেই নিয়ে ছুঁতমার্গ তাহলে যৌনতার লাস্ট লেভেলটুকুই আপনি জানেন, যৌনতা সম্পর্কে কিসসু বোঝেন না । শুধু পানু দেখে বিকৃত কিছু ভাবনা নিয়ে চলেন আর বাথরুমের মেঝে, বিছানার চাদর আর অবশ্যই অন্তর্বাসকে অহেতুক কষ্ট দেন ।
যা লিখব সেটা কড়া ডোজের । অসুবিধে হলে এখনই পড়া বন্ধ করুন । তথাকথিত শালীনতা রাখার দায় শিল্পীর নয় আর তথাকথিত অশালীনতা থেকে বিরত থাকার সাবধানবাণী না দেওয়া সচেতন মানুষের কাজ নয় । তাই এরপর যা যা পড়বেন নিজের দায়িত্বে পড়বেন ।
যাই হোক, প্রথমে আসি যৌনতা নিয়ে । যৌনতার বীজ লুকিয়ে যৌনচেতনায় । একটা স্নিগ্ধ শিরশিরানি অনুভূতি যা মানুষকে সজীব করে তোলে, সেটাই যৌনচেতনা । প্রেমিকার শ্যাম্পু করা সদ্যস্নাত চুলের গন্ধ, লিপস্টিকের সিন্থেটিক স্বাদ, নরম বুকের ছোঁয়া, খোলা চামড়ার অংশ, চোখের দৃষ্টি, সর্বাঙ্গ ঢাকা টাইট জিন্স আর সোয়েটশার্ট ----- কিংবা প্রেমিকের বুকের লোম, গালের দাড়ি, ভাসা ভাসা চোখ, টানটান ঊরু, মুগ্ধ করা কন্ঠস্বর ------- আর অবশ্যই দুজনের সিগারেট খাওয়া নেশাতুর ঠোঁট, চা বা মদের আসরে উচ্চ পর্যায়ের ভাবনা ও রসবোধ ------ এগুলো এক অনির্বচনীয় অনুভূতির জন্ম দেয় যা মন জড়িয়ে শরীরের আকরে গিয়ে ধাক্কা দেয় অবিরত । তারপর কাছে আসা, ছোঁয়া, স্পর্শ, চুমু খাওয়া, জড়িয়ে ধরা আর সবশেষে যৌনমিলন । নগ্ন চামড়ায় যখন নগ্ন চামড়া ছুঁয়ে যায় তখন গায়ে কাঁটা দেওয়া এক অব্যক্ত অনুভূতি জন্ম নেয় । এখানেই অন্যান্য প্রাণীর সাথে মানুষের তফাৎ ।
বুঝলেন না ? তাহলে জেনে রাখুন, আপনি কোনোদিনই কিছুই বুঝবেন না । আর পড়ে সময় নষ্ট করবেন না । এখনই আমায় "আঁতেলচো*" খিস্তি দিয়ে অন্য কিছুতে মন দিন । কারণ এরপর যেটা বলব সেটা চোখ কান মাথা গরম করে দেওয়ার জন্য যথেষ্ট ।
ব্যাপার হল Virginity । এই ন'টি অক্ষর দিয়ে তৈরি শব্দটা আপনার বিকৃতির প্রধান কান্ডারি । আসলে এক বিকৃত chauvinism এর মূলে । আদিম যুগ থেকেই পুরুষ নারীকে ভোগ করে এসেছে আর সেটাকেই অধিকার মনে করে এসেছে । তাই সব ধর্মগ্রন্থেই মেয়েদের ছোট করে দেখানো হয়েছে, সামাজিক সব নিষেধাজ্ঞা কেবল মেয়েদের বেলায় । ফলে আজকের প্রজন্ম যতই নিজেদের liberal বলুক, যতই The Second Sex পড়ুক, যতই লজিক নিয়ে তর্ক করুক - আজো জীনে ঘাপটি মেরে থাকা বিকৃতি মাথা চাড়া দেবেই । মজার ব্যাপার হল পুরুষ প্রথমে নারীর ওপর চাপিয়ে দেয় আর তারপর নারীই কান্ডারি হয়ে পুরুষের চেয়েও বেশি পুরুষতান্ত্রিক হয়ে ওঠে । পুরুষতান্ত্রিক একটি লিঙ্গভেদের অবস্থা নয়, একটি মানসিক অবস্থা যা লিঙ্গভেদের ঊর্ধ্বে চলে যায় ।
Hymen Layer কত কারণেই বিক্ষত হতে পারে, অথবা স্বেচ্ছায় কোনো সাবালক নারী পুরুষ রতিক্রিয়ায় লিপ্ত হবে যা অত্যন্ত স্বাভাবিক --- তারপর সোনার আংটি বাঁকা হলেও ওই দু আঙুল ফাঁক ঠিক করে দেয় একটি মেয়ের চরিত্র কেমন । Defloration আর Virginity নিয়ে গা ঘিনঘিন করতে থাকা অজস্র জোকস্ ছোট থেকে আমরা শুনে এসেছি, আমরা দেখেছি খিস্তিতে সবসময় মেয়েদেরই টার্গেট করা হয় --- তারপরেও আমরা লজিকের কথা বলি, মানবিকতার কথা বলি, শিক্ষার কথা বলি । ফুলশয্যায় সাদা চাদর পেতে রাখার জঘন্য প্রথা আজো এ দেশে চলে !
সবচেয়ে বড় কথা, প্রাক্তন শারীরিক সম্পর্ক নিয়ে মেয়েদের অপরাধবোধ । আর পুরুষের চিরকালীন "আমার জিনিস অন্যের সামনে ল্যাংটো হল" জাতীয় sexual jealousy আর বিকৃত chauvinism চিরকাল প্রবল । Tess Of D'Urbervilles উপন্যাসে টমাস হার্ডি এই বিষয়টি নিয়ে ভিক্টোরিয়ান হিপোক্রেসি ছিঁড়ে কুটিকুটি করে দিয়েছেন । শেক্সপীয়ার আরো আড়াইশো বছর আগে করেছেন Othello- তে । নাবোকভ লিখলেন Lolita, জয়েস লিখলেন Ulysses, লরেন্স লিখলেন Lady Chatterley's Lover, বদলেয়র জীবন দিলেন - তবু সমাজ কুপমন্ডুক হয়ে দু পায়ের ফাঁকেই আটকে গেল । ফলে কোনো ন্যুড মডেল, কোনো ব্লু ফিল্মের নায়িকা, কোনো স্বাধীন নারী, কোনো শরীরোপজীবনী --- কারো চরিত্র আত্মসম্মান বা সম্মতি থাকতে নেই !
আর কি আশ্চর্য - এই চিহ্নিতকরণ করে মেয়েরাই । কখনও মা হিসেবে, কখনও স্ত্রী হিসেবে, কখনো শিক্ষিকা হিসেবে, কখনো ভদ্রঘরের গৃহিণী হিসেবে, কখনো ধর্মপ্রাণ নারী হিসেবে ---- বারবার । বিকৃত ধর্ষক পশু যে সব পুরুষ তাদের প্রত্যেককে তৈরি করার পেছনে নারীর অবদান অনস্বীকার্য ।
আসলে মেয়েদের অপরাধ তারা biologically weaker sex, তাদের রতিজীবনের চিহ্ন থাকে, পুরুষের থাকে না । ফলে পুরুষের চরিত্র চিরকাল অটুট থাকে । বলে রাখি, আজকাল যে মেয়েরা ভিক্টিম কার্ড খেলে পুরুষবিদ্বেষ প্রচার করে তাদের মানুষ বলেই মনে করছিনা তাই নারী ভাবার তো প্রশ্নই নেই কোনো ।
জীবন যৌবন আর যৌনতা একটা বিশ্বব্রহ্মাণ্ডের মতই বিশাল, সেটাকে দু পায়ের ফাঁকে বেঁধে ফেললে হবে ?
ভাবুন ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন । একজন virginity খুইয়ে আসা মেয়ের সত্যিকারের ভালোবাসা ফিরিয়ে দেবেন শুধু আপনি তার জীবনে প্রথম পুরুষ নন বলে ? নাকি আপনার বংশে বউ হওয়ার একমাত্র যোগ্যতা virginity ?
শুধুই শরীর ? দু ইঞ্চি গভীরতা ? এত সহজে একজন মানুষের বিচার করা যায় ?
কি বলবেন ?
✍️NEMO
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন