![]() |
বিশিষ্ট কিংবদন্তি ভারতীয় হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম প্রভৃতি ভাষার কণ্ঠশিল্পী যেসুদাস - এর শুভ জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা l কে জে যেসুদাস {জন্ম; ১০ই জানুয়ারি, ১৯৪০(বয়স ৮৫)} একজন কিংবদন্তি ভারতীয় কণ্ঠশিল্পী , তিনি শ্রেষ্ঠ গায়ক হিসেবে সবচেয়ে বেশিবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন । তিনি হিন্দি, তামিল, তেলুগু, কন্নড়, মালয়ালম প্রভৃতি ভাষায় কয়েক হাজার গান গেয়েছেন ।
কে জে যেসুদাস ১০ জানুয়ারি ১৯৪০ সালে কোচিনে জন্মগ্রহণ করেন । কে জে যেসুদাস ফোর্ট কোচিতে জন্মগ্রহণ করেন, প্রাক্তন কিংডম অফ কোচিন (এখন কেরালা), তিনি লাতিন ক্যাথলিক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন । তার পিতার নাম অগাস্টিন জোসেফ এবং মাতার নাম এলিজাবেথ জোসেফ। তার পিতা, একজন সুপরিচিত মালালীয় শাস্ত্রীয় সংগীতশিল্পী এবং মঞ্চ অভিনেতা ছিলেন। তিনিই যেসুদাসের প্রথম গুরু (শিক্ষক) ছিলেন । যেসুদাসরা পাঁচজন ভাই বোন। তিনি পিতার জ্যৈষ্ঠ পুত্র , এছাড়া তার তিনটি ছোট ভাই ও একটি ছোট বোন আছে।তিনি তার একাডেমিক সঙ্গীত প্রশিক্ষণ শুরু করেন R.L.V. সঙ্গীত একাডেমী, ত্রিপুনথুরা তে , পরবর্তীতে তিনি স্বাথী থিরুণাল কলেজ অব মিউজিকে অধ্যয়ন করেন। তিনি চেন্নাইয়ে বৈদ্যনাথ ভাগবতের কাছ থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেন। তিনি আর.এল.ভি. এ গণবোধন কোর্স সম্পন্ন করেন। ২০১১ সালে যেসুদাস প্লেব্যাক গায়ক হিসাবে তার কেরিয়ারের ৫০ বছর পূর্ণ করেন ।
পুরস্কার ও সম্মাননা
ভারত সরকার কর্তৃক ১৯৭৫ সালে তাকে পদ্মশ্রী ২০০২ সালে পদ্মভূষণ ২০১৭ সালে পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয় । একমাত্র তাকেই কেরালা সরকার প্রদত্ত "আস্থানা গায়াকান" পুরস্কার দেওয়া হয় । তিনি রেকর্ড সংখ্যক আট বার প্লেব্যাক সিঙ্গার হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেন ।পঁচিশ বার কেরালা রাজ্য শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছেন । পাঁচবার তামিলনাড়ু সরকার প্রদত্ত শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছেন। চারবার অন্ধপ্রদেশ সরকার প্রদত্ত শ্রেষ্ঠ শিল্পী পুরস্কার পেয়েছেন । এছাড়াও তাকে "আনন্দলোক" পুরস্কার দেওয়া হয়েছে ।
(বিপ্লব দাসের wall থেকে সংগৃহীত)
#yesudas #yesudassongs #yesudashits #singer #playbacksinger #NationalAwardWinner #hindicinama #hindifilm #Bollywood #oldmovies #hindimovie #bollywoodactoractress #Bollywoodfilmindustry #nostalgia #olddaysmemories #nostalgicmemories #nostalgicmoments #nostalgic #oldmoviestars #indiancinema #filmmusic #filmmusiccomposer #musicdirector #filmsong

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন