এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫

মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো -               সঙ্গীত পরিচালক                আজাদ রহমান

 মনের রঙে রাঙাবো বনের ঘুম ভাঙাবো -


              সঙ্গীত পরিচালক

               আজাদ রহমান

---------------------------------------------------

আজাদ রহমান একজন কন্ঠশিল্পী, সুরকার, গীতিকবি ও সঙ্গীত পরিচালক। 


জন্ম ১৯৪৪ সালের ১ জানুয়ারি পশ্চিমবঙ্গের বর্ধমান জেলায়। 


তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে খেয়ালে স্নাতক সম্পন্ন করেন। 


টলিউডের জনপ্রিয় বাংলা সিনেমা ‘মিস প্রিয়ংবদা’র সহকারি সঙ্গীত পরিচালনার মধ্য দিয়ে চলচ্চিত্রের গানে তাঁর পথচলা শুরু।


তাঁকে বাংলাদেশের খেয়াল গানের জনকও বলা হয়। দেশের চলচ্চিত্রের গানে অবদানের জন্য তিনি শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।


বাংলাদেশে তাঁর সুরকৃত প্রথম চলচ্চিত্র বাবুল চৌধুরীর ‘আগন্তুক’। 


তাঁর সুর করা ও গাওয়া ‘এপার ওপার’ চলচ্চিত্রে ‘ভালবাসার মূল্য কত’, ‘ডুমুরের ফুল’ চলচ্চিত্রে ‘করো মনে ভক্তি মায়ের’, ‘দস্যু বনহুর’এ ‘ডোরা কাটা দাগ দেখে বাঘ চেনা যায়’ গানগুলো সত্তরের দশকে জনপ্রিয়তা লাভ করে।


তিনি চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনার পাশাপাশি ‘জন্ম আমার ধন্য হলো মা গো’র মতো কালজয়ী দেশাত্মবোধক গানের সুর করেছিলেন।


বিশিষ্ট সঙ্গীতশিল্পী সেলিনা আজাদ তাঁর স্ত্রী। এই দম্পতির সুযোগ্যা তিন মেয়ে রুমানা আজাদ, রোজানা আজাদ ও নাফিসা আজাদ স্বাভাবিকভাবেই বেড়ে উঠেছেন সঙ্গীত আবহে। তাঁরা তিন বোন একত্রে গড়ে তুলেছেন 'আজাদ সিস্টার্স'। কার্যক্রম শুরু করেছেন  নিয়মিত গান প্রকাশের 'আজাদ সিস্টার্স' এর ইউটিউব চ্যানেলে। 


আজাদ রহমানের লেখা সঙ্গীত বিষয়ক বই 'বাংলা খেয়াল' দুই খন্ডে প্রকাশ করেছে বাংলা একাডেমি। 


স্বাস্থ্য সচেতনতা নিয়ে এই সঙ্গীত পরিচালক ১৯৭৬ সালে কবরী ও সোহেল রানাকে নিয়ে নির্মান করেছিলেন প্রাপ্তবয়স্কদের জন্য  'গোপন কথা' চলচ্চিত্র। 


১৬ মে ২০২০ সালে কিংবদন্তি আজাদ রহমান প্রয়াত হন।

শ্রদ্ধাঞ্জলি।  


-- মেসবা খান

কোন মন্তব্য নেই:

রাসেল মাহমুদ স্যারের মেসেজ ১১/০৮/২০২৬

 সকলের অবগতির জন্য জানাচ্ছি যে সাম্প্রতিক সময়ে আমরা একটা বিষয় খুবই অনুধাবন করতেছি যে আমরা নতুন যেসব লোকজন নিয়োগ করতেছি এবং তাদেরকে ট্রেনি...