সুচিত্রা সেন আমন্ত্রিত হলেও অনুপস্থিত। দর্শকরা ঘোর অসন্তুষ্ট। তারা উত্তম - সুচিত্রা কে একসাথে দেখতে চান।
কিন্তু সেটা হল না,চরম বিশৃঙ্খলা। বর্ধমানের মহারানি ওই সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতি হয়ে উত্তমকুমার ও চিত্র পরিচালক তপন সিংহ কে সংবর্ধনা জানিয়েছেন। কিন্তু যেহেতু সুচিত্রা সেন অনুপস্থিত দর্শকদের শান্ত করা যাচ্ছে না।ভয়ঙ্কর উত্তেজিত দর্শকদের সামনে অনুষ্ঠানের উদ্যোক্তারা ঘোষণা করলেন এবার আপনাদের সামনে সরোদ শোনাবেন আলি আকবর খাঁ। অনেকের মত উত্তমকুমার, তপন সিংহ ঘোর আপত্তি জানালেন। এই পরিবেশে আলি আকবর খাঁ 'র সরোদ! দর্শকদের তাণ্ডবে ভীত মহারানি। অবশ্য আলি আকবর রীতিমত আত্মবিশ্বাসী। তিনি সরোদের মুর্ছনায় অশান্ত দর্শকদের শান্ত করবেন। হেসে বললেন " ভাবছেন কেন? কিছু হবে না চলুন"।
পর্দা উঠল, উত্তমকুমার কে দেখে জনতা সিটি আর হাততালি দিচ্ছে। মহাপুরুষ মিশ্র তবলা বাজাবেন। আলি আকবর খাঁ শুরু করলেন আলাপ। মাত্র তিন মিনিটে অশান্ত জনতা শান্ত হয়ে গেল। অকস্মাৎ দ্রুত ত্রিতালে গত। দশ মিনিটের মধ্যে এত দ্রুত লয়ের কাজ দেখালেন ঘন ঘন হাততালিতে দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়েছেন।
'ক্ষুধিত পাষাণ ' ছবি নিয়ে আলোচনার সময় চিত্র পরিচালক তপন সিংহ বলেছিলেন আচ্ছা বাগেশ্রী ও কানাড়ার উপর নির্ভর করে মিউজিক করলে কেমন হয়। আলি আকবর সব শুনে সরোদ নিয়ে বসে গেলেন। সবাইকে ঘর থেকে চলে যেতে বললেন। মুহুর্তের মধ্যে বাজালেন পাঁচ - ছয়টি বাগেশ্রীর মুখ। এরপর বিনীত ভাবে জানালেন চিত্র পরিচালক যা বলবেন তাঁর যা পছন্দ তিনি তার উপরে কাজ করবেন। তপন সিংহ বলেছেন কার কাছে খাপ খুলতে গিয়েছেন। ওই ছবিতে কৌশিকী কানাড়ার উপরে চিরবিরহীর বেদনা - ভারাক্রান্ত থিম মিউজিক করা হয়। দেশ - বিদেশে আলি আকবর খাঁ প্রচণ্ড প্রশংসিত হয়েছিলেন। অথবা বাগেশ্রীর ' যে রাতে মোর দুয়ারগুলির' অনবদ্য, অসাধারণ বললে কিছু বলা হয় না। ভারতীয় মার্গসংগীতের চর্চায় আজ সরোদের যে স্থান, তা পুরোপুরি আলি আকবরের অবদান। পিতা তাঁর প্রথম শিক্ষাগুরু। যোধপুরের রাজদরবারে সংগীতশিল্পীর দায়িত্ব পালন করেছেন। এরপর মুম্বইয়ে গিয়ে তিনি সংগীত পরিচালনা করেছেন। সত্যজিৎ রায়ের দেবী, তপন সিংহের ' ক্ষুধিত পাষাণ ' ও ' ঝিন্দের বন্দী ' ছবিতে সুরারোপণ করেছেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সাহায্যের জন্য নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ারে ১৯৭১ - এর ‘দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ অনুষ্ঠানে পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসন, বব ডিলানের সাথে অংশ নিয়েছিলেনউস্তাদ আলি আকবর খাঁ । তিনি সরোদ পরিবেশন করেছিলেন।
ধ্রুবতারাদের খোঁজে পেজ থেকে সংগৃহীত
পুস্তক ঋণ ও কৃতজ্ঞতা স্বীকার, মনে পড়ে তপন সিংহ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন