~*সার্জিকাল স্ট্রাইক*~
👔💼অফিস থেকে বাড়ি ফিরে সুবিমল বুঝলো পকেটে আই ফোনটা নেই। সেটা যে খোয়া গেছে সেটা বুঝলো আরো ⏱১৫ মিনিট পর যখন তন্ন তন্ন করে বাড়ি খোঁজার শেষে রিং করে দেখলো মোবাইল সুইচ অফ।
বিরস বদনে সুবিমল একটা সিগারেট ধরালো।
🚬প্রাণের চেয়ে প্রিয় তার ফোন। আজ বাড়িটা বড়ো ফাঁকা লাগছে। প্রিয়জন বিয়োগের যন্ত্রনায় সে যখন কাতর তখন তার কাঁধে হাত রাখলো তার ছোট্ট মেয়ে তিথি। বাবার দুঃখ ভোলাবার জন্য তার আবদার আজ বাইরে ডিনার করতে হবে। সুবিমল নিজেও দেখলো তার একটু মনটাকে অন্য দিকে ঘোরানো দরকার আর তাই মেয়ে তিথি আর বৌ মিতাকে নিয়ে সে বেরিয়ে পড়লো।
🐎প্রথমে ময়দানে ঘোড়া গাড়ি। 🍦তারপর আউট্রাম ঘাটে আইস ক্রিম, 🍝🍱সব শেষে পার্ক স্ট্রিটে ডিনার।
👨👩👧ভরে গেলো সুবিমলের মনটা। শেষ কবে এতো আনন্দ করেছে সবাইকে নিয়ে সে ভুলেই গেছিলো। ফোন নেই। ইন্টারনেট নেই। যেটা আছে সেটা হলো সে আর তার পরিবারের জন্য অফুরন্ত সময়।
👫বাড়ি ফিরে তিথি ঘুমিয়ে পড়লে মিতাকে নিয়ে ছাদে গেলো সুবিমল। 🌛এমন জোছনা শেষ কবে দেখেছে.? মনে করতে পারলোনা সে। ☄হাতে হাত রেখে আকাশে সপ্তর্ষির দিকে তাকিয়ে মনে হলো এই জীবনকে সে কতই না অবহেলা করেছে। মুচকি হেসে সে বললো, "ভাবছি আর ফোন কিনবোনা। এই বেশ".! মিতা হেসে বললো "সে তুমি পারবেনা। তার চেয়ে আজ যে রাত তুমি আমায় উপহার দিয়েছো সেটা আমার কাছে সঞ্চয় হয়ে থাকবে।"
🎁-"তাহলে আমায় রিটার্ন গিফট দাও" মজা করে সুবিমল।
🧚🏻♀-"নিশ্চই" - বললো মিতা "চোখ বুজে হাত পাতো"
💁🏻♂বাধ্য ছেলের মতো তাই করে সুবিমল। সে অনুভব করে তার হাতে কিছু একটা দেয়া হয়েছে।
👀মিতা বললো "এবার চোখ খোলো"
চমকে ওঠে সুবিমল.! আরে এতো তার আই ফোন
- "কোথায় পেলে এটা.?" উত্তেজনায় চিৎকার করে ওঠে সে...
🧝🏻♀শান্ত গলায় মিতা বললো, "যখন ঝুঁকে জুতো খুলছিলে তখন পকেট মেরেছি। একবার ভাবলাম সতীনটাকে দি সাবাড় করে। তারপর ভাবলাম নাঃ, আজ রাতটুকুই ওর থেকে আমি একটু কেড়ে নি। হ্যাঁ গো। রাগ করোনিতো.? সরি। কান ধরছি.!"
😅হেসে ফেললো সুবিমল। সেও বুঝেছে আজ রাতে সে কি পেয়েছে।
মিতাকে বললো, "পকেটমারকে বিয়ে করেছি তাহলে.?"
🚀মিতা হেসে বললো, "পকেটমারিও বলতে পারো বা সার্জিকাল স্ট্রাইক-ও বলতে পারো। তোমার টেরিটোরিতে ঢুকে অশান্তির উৎসটাকে সরিয়ে ফেললাম.!"
💑দুজনেই হেসে উঠলো।
📱আই ফোনে আলো জ্বলে উঠলো...!!!
_টোয়েন্টি ওয়ান আনরিড emails...!_
_*[Dedicated to All Mobile Users. Plz Spend Your Valuable Time With Your Family.]*_
কালেক্টেড পোস্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন