এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৫

মোট নদ-নদীর হিসাব

 1. মোট নদ-নদী- প্রায় ৭০০টি।

2. ভারত থেকে বাংলাদেশে আসা নদী- ৫৫টি।

3. মায়ানমার থেকে বাংলাদেশে আসা নদী- ৩টি।

4. বাংলাদেশের আন্তর্জাতিক নদী- ১টি (পদ্মা) যার ভারতীয় নাম গঙ্গা।

5. মোট আন্তঃসীমান্ত নদী- ৫৮টি।

6. বাংলাদেশ থেকে ভারতে যাওয়া নদী- ১টি (কুলিখ)।

7. বাংলাদেশে উৎপত্তি ও সমাপ্তি এমন নদী- ২টি (হালদা ও সাঙ্গু)।

8. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই।

9. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ (৫৬ কিমি)।

10. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা।

11. হাড়িয়াভাঙ্গার মোহনায় অবস্থিত- দক্ষিণ তালপট্টি দ্বীপ (ভারতে নাম পূর্বাশা, এই দ্বীপের মালিকানা নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে দ্বন্দ্ব চলছে।)।

12. প্রধান নদী- পদ্মা।

13. দীর্ঘতম নদী-মেঘনা।

14. দীর্ঘতম নদ- ব্রহ্মপুত্র (একমাত্র নদ)।

15. প্রশস্ততম নদী- যমুনা।

16. সবচেয়ে খরস্রোতা নদী- কর্ণফুলী।

17. বাংলাদেশের একমাত্র আন্তর্জাতিক নদী- পদ্মা।

18. চলন বিলের মধ্য দিয় প্রবাহিত নদী- আত্রাই।

19. জোয়ার-ভাঁটা হয় না- গোমতী নদীতে

20. প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র- হালদা নদী

21. বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী- নাফ

22. বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী- হাড়িয়াভাঙ্গা

23. বাংলাদেশ থেকে ভারতে গিয়ে আবার বাংলাদেশে প্রবেশ করেছে- আত্রাই

24. বরাক নদী বাংলাদেশে ঢুকেছে- সুরমা হয়ে (পরে মেঘনায় গিয়ে মিশেছে)

25. যমুনার সৃষ্টি হয়- ১৭৮৭ সালের ভূমিকম্পে

২৬. কুমিল্লার দু:খ বলা হয়-গোমতীকে (জোয়ার-ভাটা হয় না)।


#বিভিন্ন নদীর পূর্বনাম

1. যমুনা> জোনাই নদী

1. বুড়িগঙ্গা> দোলাই নদী (দোলাই খাল)

1. ব্রহ্মপুত্র> লৌহিত্য

26. নদী সিকস্তি- নদী ভাঙনে সর্বস্বান্ত

27. নদী পয়স্তি- নদীর চরে যারা চাষাবাদ করে

28. ফারাক্কা বাঁধ- গঙ্গা নদীর উপরে (বাংলাদেশে এসে গঙ্গা ‘পদ্মা’ নাম নিয়েছে)

29. বাকল্যান্ড বাঁধ- বুড়িগঙ্গার তীরে (১৮৬৪ সালে নির্মিত)

30. টিপাইমুখ বাঁধ- বরাক নদীর উপরে (ভারতের মণিপুর রাজ্যে)

31. কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র- কর্ণফুলী নদীর উপর (১৯৬২ সালে নির্মিত)

32. চট্টগ্রাম বন্দর- কর্ণফুলী নদীর তীরে

33. মংলা (খুলনা) বন্দর- পশুর নদীর তীরে

34. মাওয়া ফেরিঘাট- পদ্মার তীরে

35. প্রধান নদীবন্দর- নারায়ণগঞ্জ

36. নদী গবেষণা ইন্সটিটউট- ফরিদপুর

37. নদী উন্নয়ন বোর্ড- ঢাকায়।


#বিভিন্ন নদীর উৎপত্তিস্থল-

1. পদ্মা> হিমালয়ের গঙ্গৌত্রি হিমবাহ

1. ব্রহ্মপুত্র> তিব্বতের মানস সরোবর

1. যমুনা> তিব্বতের মানস সরোবার

1. মেঘনা> আসামের লুসাই পাহাড়

1. কর্ণফুলী> মিজোরামের লুসাই পাহাড়।


#নদী তীরবর্তী শহর:

* ঢাকা = বুড়িগঙ্গা

* চট্টগ্রাম= কর্ণফুলী

*কুমিল্লা= গোমতী ডাকাতিয়া 

*রাজশাহী= পদ্মা

* মহাস্থানগড়= করতোয়া

* বরিশাল= কীর্তনখোলা

*খুলনা= রূপসা

* টঙ্গী=তুরাগ

* চাঁদপুর= মেঘনা

* গাজীপুর= তুরাগ

*সুনামগঞ্জ= সুরমা

* মংলা= পশুর

* ভৈরব=মেঘনা

* রংপুর= তিস্তা

* টাঙ্গাইল= যমুনা

* পঞ্চগড়= করতোয়া

*. কক্সবাজার=নাফ

* নাটোর=আত্রাই

*দৌলতদিয়া= পদ্মা

*কুষ্টিয়া= গড়াই।


#দ্বীপ

1. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ------ বাংলাদেশ

2. বাংলাদেশের বৃহত্তম ব-দ্বীপ----- সুন্দরবন

3. বাংলাদেশের বৃহত্তম দ্বীপ-----ভোলা (৩৪০৩ বর্গকিমি)

4. বাংলাদেশের একমাত্র দ্বীপ জেলা----- ভোলা, (দ্বীপের রাণী)

5. সর্ব দক্ষিণের দ্বীপ-----ছেঁড়া দ্বীপ (না থাকলে সেন্ট মার্টিন দ্বীপ)

[প্রকৃতপক্ষে, ছেঁড়া দ্বীপ সেন্ট মার্টিন দ্বীপের সর্ব দক্ষিণের অংশ। তবে জোয়ারের সময় এটি সেন্ট মার্টিন দ্বীপ থেকে আলাদা হয়ে যায় ।]

6. একমাত্র সামুদ্রিক প্রবাল দ্বীপ----- সেন্ট মার্টিন দ্বীপ

7. নিঝুম দ্বীপ অবস্থিত----- মেঘনা নদীর মোহনায়

8. নিঝুম দ্বীপের পুরোনো নাম----বাউলার চর

9. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- সাতক্ষীরা জেলায় (আয়তন---- ৮ বর্গকিমি)

10. দক্ষিণ তালপট্টি দ্বীপ অবস্থিত- হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায়

11. দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম- নিউমুর বা পূর্বাশা দ্বীপ (ভারতে এ নামে পরিচিত)

12. দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে বিরোধ----- বাংলাদেশ ও ভারতের

13. ভারতীয় নৌ-বাহিনী জোরপূর্বক দক্ষিণ তালপট্টি দ্বীপ দখল করে নেয়------ ১৯৮১ সালে

14. একমাত্র পাহাড়ি দ্বীপ----- মহেশখালি

15.আদিনাথ মন্দির আছে---মহেশখালিতে 

16. মনপুরা দ্বীপ অবস্থিত---ভোলা জেলায়

17. হিরণ পয়েন্ট ও টাইগার পয়েন্ট---- সুন্দরবনে অবস্থিত

18. বাতিঘরের জন্য বিখ্যাত----কুতুবদিয়া

19. প্রাচীনকালে সামুদ্রিক জাহাজ তৈরির জন্য বিখ্যাত ছিল-----সন্দ্বীপ

20.বৃহত্তম দ্বীপ একমাত্র দ্বীপ জেলা--ভোলা।

22. সর্ব দক্ষিণের দ্বীপ------ছেঁড়া দ্বীপ

23. সামুদ্রিক প্রবাল দ্বীপ পূর্বনাম/ অপর নাম- নারিকেল জিঞ্জিরা------সেন্ট মার্টিন, ৮ কিমি।

24. পাহাড়ি দ্বীপ আদিনাথ মন্দির অবস্থিত-------মহেশখালি

55. বাতিঘরের জন্য বিখ্যাত----- -কুতুবদিয়া

26. মনপুরা দ্বীপ অবস্থিত-----ভোলা জেলায়।

27. সুন্দরবনে অবস্থিত-----হিরণ পয়েন্ট

28. সুন্দরবনে অবস্থিত----টাইগার পয়েন্ট

29. সূর্য উদয় ও সূর্যাস্ত একসঙ্গে দেখা যায় যে দ্বীপ থেকে------কুয়াকাটা, পটুয়াখালী, ১৮ কিমি।


#বিল

1. সর্ববৃহৎ বিল- চলনবিল

2. চলনবিল- পাবনা ও নাটোরে অবস্থিত

3. চলনবিলের মধ্য দিয়ে প্রবাহিত নদী- আত্রাই

4. মিঠাপানির মাছের প্রধান উৎস- চলনবিল

5. তামাবিল- সিলেটে

6. বিল ডাকাতিয়া- খুলনায়

7. আড়িয়াল বিল- শ্রীনগর (মুন্সীগঞ্জ)


#হাওড়

1. সবচেয়ে বড় হাওড়- টাঙ্গুয়ার হাওড়

2. টাঙ্গুয়ার হাওড়- ‍সুনামগঞ্জে

3. টাঙ্গুয়ার হাওড়- World Heritage (UNESCO ঘোষিত)

4. টাঙ্গুয়ার হাওড়কে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ বলে ঘোষণা করে- ২০০০ সালে

5. হাকালুকি হাওড়- মৌলভীবাজার।


[বিল ও হাওড়ের পার্থক্য মূলত- বিলে সারা বছর পানি থাকে, কিন্তু হাওড়ে সারা বছর পানি থাকে না । শীতকালে হাওড় শুকিয়ে যায়, আবার বর্ষাকালে পানিতে ভরে যায়। বিলের পানির স্তর মাটির স্তরের নিচে থাকে, তাই বিলে সারা বছর পানি থাকে। আর হাওড়ের পানির স্তর থাকে মাটির স্তরের উপরে; মূলত আশেপাশের তুলনায় নিচু হওয়ায় বর্ষাকালে ভরা নদীর পানি হাওড়ে এসে জড়ো হয়। শীতকালে নদীর পানি কমে গেলে হাওড়-ও শুকিয়ে যায় ।]


#ঝরনা

1. শীতল পানির ঝরনা- কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে।

2. গরম পানির ঝরনা- সীতাকুণ্ডে।


তথ্য সংগৃহীত

কোন মন্তব্য নেই:

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...