এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫

বইঃ হিগস বোসন বা গড পার্টিকেল ধরনঃ বিজ্ঞান গ্রন্থ hassan tareque Chowdhury ফেইসবুক থেকে নেওয়া

 বইঃ হিগস বোসন বা গড পার্টিকেল

ধরনঃ বিজ্ঞান গ্রন্থ

লেখকঃ হাসান তারেক চৌধুরী

প্রকাশকঃ ভাষাচিত্র

মূদ্রিত মূল্যঃ ৫৫০ টাকা 

প্রাপ্তিস্থানঃ ভাষাচিত্র, ১৩ নং প্যাভিলিয়ন, অমর একুশে বইমেলা

রকমারিঃ https://www.rokomari.com/book/452527/higs-boson-ba-god-pertical

 

সংক্ষিপ্ত পরিচয়ঃ  

৪ঠা জুলাই ২০১২ তারিখে সুইজারল্যান্ডের ‘ইউরোপিয়ান কাউন্সিল ফর নিউক্লিয়ার রিসার্চ’ বা CERN থেকে আসা এক বিশেষ ঘোষনা সারা বিশ্বে তোলপাড় ফেলে দেয় - বিজ্ঞানীরা ‘হিগস বোসন’ বা ‘গড পার্টিকেল’ আবিষ্কার করেছেন। কণা পদার্থবিজ্ঞানের ইতিহাসে এ ছিলো এক ঐতিহাসিক ঘটনা। 

হিগস বোসন খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা রীতিমত এক দক্ষযজ্ঞ আয়োজন করেছিলেন। যে যন্ত্রটি ব্যবহার করে হিগস বোসন আবিষ্কার সেটি আজ পর্যন্ত মানুষের তৈরি সবচেয়ে বড় যন্ত্র। শুধু তাই না, এটি বিজ্ঞানের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল আবিষ্কার।  

‘হিগস বোসন বা গড পার্টিকেল’ বইটিতে তুলে ধরা হয়েছে কী এই হিগস বোসন? কেন এটি এতো গুরুত্বপূর্ণ? কেনই-বা একে গড পার্টিকেল নামে ডাকা হয়? এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ ধারণা এতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে, যেমন, কণা তত্ত্ব থেকে কীভাবে তরঙ্গ তত্ত্বের সূচনা হলো, ধাপে ধাপে কীভাবে কণা পদার্থবিজ্ঞানের স্টান্ডার্ড মডেলটি গড়ে ওঠে, কীভাবে এর সাহায্যে হিগস ফিল্ড ও হিগস বোসন সম্পর্কে অনুমান করা হয়েছিল এবং কীভাবে হিগস বোসন আবিষ্কার হলো, তার ধারাবাহিক ইতিহাস। 

লেখকের ‘সময়ঃ বিজ্ঞান ও অনুভবে’, ‘ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জি’ এবং ‘মস্তিষ্কঃ বিজ্ঞান ও রহস্যে’ বইগুলো দেশ-বিদেশের হাজারও পাঠককে টেনে নিয়ে গেছে মহাবিশ্বের নানা রহস্যের গভীরে। নিশ্চিতভাবেই বলা যায়, লেখকের এই নতুন যাত্রায় সামিল হয়ে আমরা আবারও হারিয়ে যেতে পারবো মহাবিশ্বের আরেকটি গভীর আরেক রহস্যে, অন্তর্চক্ষু দিয়ে অবলোকন করতে পারবো আরেক মহাবিস্ময়। 


পাঠসূচি


হিগস বোসন কী এবং কীভাবে কাজ করে

ঐতিহাসিক আবিস্কারঃ হিগস বোসন 

বস্তুর ভরের জন্য হিগস বোসন ও হিগস ফিল্ড কেন প্রয়োজন?

হিগস বোসন যেভাবে ‘গড পার্টিকেল’ নামে পরিচিতি পায়

হিগস বোসন ও হিগস ফিল্ড আবিষ্কার


কণা থেকে তরঙ্গ 

কণা তত্ত্বের সূচনা 

মৌলিক কণা

কোয়ান্টাম তত্ত্বের সূচনা

কোয়ান্টাম বিপ্লব 

বোরের পরমাণু মডেল 

ফটোইলেকট্রিক ইফেক্ট    

ডি ব্রগলি সমীকরণ – তরঙ্গ তত্ত্বের সূচনা 

পাউলি বর্জন নীতি

হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি

শ্রোডিঙ্গার তরঙ্গ সমীকরণ


মৌলিক কণার স্ট্যান্ডার্ড মডেল 

ফার্মিয়ন কণা

বোসন কণা ও বল পরিবহণ

হিগস বোসনের ভবিষ্যদ্বাণী  

স্পিন সংখ্যা

স্ট্যান্ডার্ড মডেল ও কোয়ান্টাম ফিল্ড তত্ত্ব


হিগস মেকানিজম ও বস্তুর ভরের রহস্য

কোয়ান্টাম ফিল্ড

হিগস ফিল্ড ও হিগস বোসন

হিগস ফিল্ড যেভাবে কাজ করে


হিগস বোসন ও হিগস ফিল্ড ধারণাটি কীভাবে এলো?

৫ 

প্রকৃতির সংরক্ষণ নীতি ও সিমেট্রি 

গণিতবিদ এমি নোয়েতার 

সিমেট্রি ও এমি নোয়েতারের তত্ত্ব

হারম্যান ওয়েইল ও তার তত্ত্ব


ফিল্ড তত্ত্বের সূচনা  

পল ডিরাকের কোয়ান্টাম ফিল্ড থিওরি

ডিরাক সমীকরণ

নিউক্লীয় বলের বাহক হিসেবে নতুন কণার ভবিষ্যদ্বাণী 


সবল বলের কোয়ান্টাম ফিল্ড তত্ত্বের সন্ধানে 

হাইজেনবার্গ ও পাউলির প্রাথমিক চেষ্টা 

কোয়ান্টাম ইলেকট্রোডাইনামিক্স

ইয়াং ও মিলস-এর তত্ত্ব


দুর্বল বলের কোয়ান্টাম ফিল্ড তত্ত্বের সন্ধানে 

মৌলিক কণার নতুন বৈশিষ্ট্য - স্ট্রেঞ্জনেস 

ইলেকট্রো-উইক বল

মৌলিক কণাগুলোর প্রাথমিক শ্রেণিবিন্যাস


কোয়ার্ক তত্ত্বের বিকাশ 

থ্রি কোয়ার্কস ফর মাস্টার মার্ক 

কোয়ার্ক তত্ত্বের পরীক্ষামূলক প্রমাণ  


১০

হিগস ফিল্ড তত্ত্ব 

সুপারকন্ডাক্টর ও কুপার পেয়ার 

স্বতস্ফুর্তভাবে সিমেট্রি ভাঙ্গা ও বস্তুকণার ভর অর্জন  

হিগস মেকানিসজম 


১১

সবল এবং দূর্বল নিউক্লীয় বলের সমাধান 

পূর্ণাঙ্গ ইলেকট্রো-উইক তত্ত্ব

কোয়ান্টাম ক্রোমোডাইনামিক্স ও সবল বলের ফিল্ড তত্ত্ব

অ্যাসিম্পোটিক স্বাধীনতা


এবার খোঁজার পালা- হিগস বোসন ও হিগস ফিল্ড আবিষ্কার

১২

পার্টিকেল অ্যাক্সিলারেটর 

পার্টিকেল অ্যাক্সিলারেটর আসলে কী ধরণের যন্ত্র?

বিভিন্ন ধরণের পার্টিকেল অ্যাক্সিলারেটর

পার্টিকেল কোলাইডারে নতুন কণা আবিষ্কার হয় কীভাবে?


১৩

অনাবিষ্কৃত কণা খোঁজার পালা 

নভেম্বর রেভ্যুলুশন

আপসাইলন কণা আবিষ্কার  

W ও Z বোসন আবিষ্কার 


১৪

শুরু হলো হিগস বোসন আবিষ্কারের প্রতিযোগিতা 

সুপারকন্ডাক্টিং সুপারকোলাইডার (SSC)

লার্জ হ্যাড্রন কোলাইডার (LHC)

সুপারসিমেট্রি 

তৈরি হলো লার্জ হ্যাড্রন কোলাইডার


১৫

আবিষ্কার হলো হিগস বোসন 

হিগস বোসন আবিষ্কারের গুজব ও নতুন উত্তেজনা

ধরা দিলো হিগস বোসন 

এলো সেই মাহেন্দ্রক্ষণ - হিগস বোসন আবিষ্কারের ঘোষণা 


১৬

হিগস বোসনের পরে কী?  

নির্ঘন্ট

সহায়ক পাঠ

কোন মন্তব্য নেই:

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...