রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০৮-০৩-২০২৫ খ্রি:।
আজকের শিরোনাম:
বিশ্বের বিভিন্ন স্থানের মতো আজ দেশে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস --- পাঁচ নারী ও বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড়দের হাতে অদম্য নারী পুরস্কার তুলে দিলেন প্রধান উপদেষ্টা।
নারী ও শিশু নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলতে হবে --- আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বললেন প্রধান উপদেষ্টা --- নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকার আহ্বান।
শিশু ধর্ষণে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে --- জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
মাগুরায় ধর্ষিত শিশুকে সিএমএইচ-এ স্থানান্তর --- অভিযুক্ত চারজন আটক --- শিশুর পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ক্ষমতাচ্যুত শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্য নেবে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন।
পবিত্র রমজান ও ঈদের সময় বেসরকারি নিরাপত্তা কর্মীদের পুলিশ সহায়ক হিসেবে নিযুক্ত করা হবে --- জানালেন ডিএমপি কমিশনার।
সিরিয়ায় সরকারি বাহিনী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার-আল-আসাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৩৪০।
এবং তেহরানে এশীয় নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে নিলো বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন