আসসালামু আলাইকুম।
বহু বছর আগের ঘটনা। তখন আমি ক্লাস 4এ পড়তাম।আব্বু রিসেন্ট ট্রান্সফার হয়ে গেছিল অনেক দূরে প্রায়(300/400)k.m.।আম্মু রাতে একা ঘুমাতে ভয় পেত। যদিও সাথে আমার ছোট বোন থাকতো,,, তার পরও আমি আম্মুর সাথে থাকা শুরু করলাম।একদিন মাঝরাতে আম্মু নুপুরের শব্দ পেল,,,আম্মুর রুম থেকে বের হলেই ডাইনিং রুম।শব্দটা ঠিক পাশের রুম থেকে ডাইনিং রুম পর্যন্ত আবার কখনো ড্রয়িং রুম থেকেও শোনা যাচ্ছিল।মনে হচ্ছিল আওয়াজটা কখনো জোরে কখনো আস্তে এমনকি আম্মুর এমনও মনে হল তার রুমেই কেউ একজন নুপুর পরে হাঁটছে,,, সেদিন আম্মু সারারাত ঘুমাতে পারিনি। সকালে আমাকে ঘটনা বলল, আমি কিছু শুনতে পেরেছিলাম কিনা? আমার ঘুম অনেক বেশি গভীর তাই আমি কিছুই টের পাই না ঘুমের মধ্যে,,, ঠিক তার পরের দিন রাতে শুয়ে আছি হঠাৎ আমার দাঁতে ব্যথা শুরু হয়। কোন একটা দাঁত নড়তে ছিল,,,আমি তখন আস্তে করে বিছানা ছেড়ে উঠে গিয়ে ডাইনিং রুমের কাছে বেসিনে গিয়ে দাঁতটা নিজেই উঠাই।বেসিন থেকে ডানদিকে ড্রয়িং রুম টা দেখা যায়। ড্রয়িং রুমের জানলাটা থাই গ্লাস ছিল। পর্দা ও সরানো ছিল রাস্তার ল্যাম্পপোস্টের আলোতে রুমের সবকিছু আবছা দেখা যায়। একবার মনে হলো জানালার কাছে কেউ একজন বসে আছে। এখন বাসায় এক রুমে আমি আম্মু আর আমার বোন ছিল, পাশের রুমে নানী কিন্তু ড্রয়িং রুম ফাঁকাই ছিল সেখানে কে থাকবে? আমার কেমন জানি অদ্ভুত লাগতে ছিল,,,মনে হচ্ছে জমে যাচ্ছি। এদিকে দাঁতের র*ক্ত পড়া বন্ধ হয় না। তারপরেও সেখান থেকে দৌড়দিয়ে আম্মুর রুমে চলে আসি।এবার রুমে লাইট জ্বালিয়ে বাথরুমে চলে যাই কুলকুচি করতে। তখন আম্মু উঠে পড়ে আর জিজ্ঞেস করে এত রাতে আমি কি করছি,,, তখন বললাম আম্মু দাঁতটা নড়তে ছিল তাই তুলে ফেললাম,,, কিন্তু ড্রয়িং রুমের ঘটনা জানাইনি কারণ আম্মু ভয় পেত,,,পরের দিন আম্মুকে জানালাম আমার কথায় কোনো গুরুত্ব দিল না😑,,, এরপর থেকে ড্রয়িং রুমে যেতে আমার ভয় লাগতো কারণ রুমটা সারাদিনই ফাঁকা,,,রাতেও ফাঁকা।কেউ খুব একটা যেতনা,,,! আমিই দিনের বেলা খেলা করতাম🙂 এরপরেও আম্মু কিছুদিন গভীর রাতে নুপুরের শব্দ পায় তাই নিজেই শোয়ার আগে কিছু দোয়া পড়ে নিতো আমাকেও পড়ে ফুঁ দিত,,,এর পর আর তেমন আওয়াজ পায় নি।কিন্তু আমি যখন ক্লাস 8,9এ রাত জেগে পড়তাম তখন নুপুরের শব্দ ২/৩বার শুনতে পেয়েছিলাম কিন্তু প্রায়ই রাত ১টার দিকে ফুলের সুবাস পাওয়া যেত যদিও এটা নিয়ে তখন এতো ভাবি নি🫤
,,,
#Dark_Angelina
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন