নিজের হাতে বাচ্চার জীবন নষ্ট করছেন না তো🚫🚫
বাচ্চাকে যখন মোবাইল দিতেই হয় কিংবা টিভি দিন তখন কি বাচ্চাকে ইউটিউব দেখতে দেন নাকি ইউটিউব কিডস দেন??
বাচ্চা খিটখিটে, অবাধ্য এবং রাগী হওয়ার আগে সাবধান হয়ে যান।
বাচ্চাকে যদি মোবাইল বা টিভি দিতেই হয় দয়া করে ইউটিউব কিডস দেন। এবং আপনি পুরো সময় বাচ্চার পাশে থাকতে না পারলেও কিছু সময় পাশে থাকুন এবং খেয়াল রাখুন সে কোন চ্যানেল টা দেখছে কিংবা কোন চ্যানেলগুলো সচরাচর তার সামনে পড়ছে।
YouTube Kids এর সুবিধা:
নিরাপদ কনটেন্ট: শুধুমাত্র শিশুদের উপযোগী ভিডিও দেখায়।
অভিভাবকের নিয়ন্ত্রণ: বাবা-মা সময়সীমা, কনটেন্ট টাইপ এবং সার্চ অপশন কন্ট্রোল করতে পারেন।
বিজ্ঞাপন সীমিত: বিজ্ঞাপন থাকলেও সেগুলো শিশুদের জন্য নিরাপদভাবে বাছাই করা হয়, তবে আমি সাড়ে তিন বছর যাবত আমার বাচ্চার জন্য youtube কিডস ব্যবহার করছি এখনো অব্দি কোনো বিজ্ঞাপন চোখে পড়েনি।
ইন্টারফেস সহজ: বাচ্চাদের বোঝার জন্য সহজ ও রঙিন ইন্টারফেস।
শিক্ষামূলক প্ল্যাটফর্ম ; আপনি নিজে বাছাই করে করে ইংরেজি কিংবা বাংলা যা আপনার বাচ্চাকে শেখাতে চান বর্ণমালা, কাউন্টিং, বিভিন্ন ভাষা যেমন ইংরেজি,আরবি বিষয়ে বিভিন্ন শিক্ষামূলক কনটেন্ট সহজেই বাছাই করতে পারবেন নিত্যদিনের জন্য।
YouTube (মূল অ্যাপ):
Shorts : বাচ্চাকে নষ্ট করার জন্য যথেষ্ট। বাচ্চাকে উগ্র করে দেওয়া,মেজাজ খিটখিটে করে দেওয়া, চিৎকার চেঁচামেচি করা এরকম আরো অনেক নেগেটিভ ব্যাপার বাচ্চার মধ্যে লক্ষ্য করা যায়।
সব ধরনের ভিডিও দেখা যায় — যা অনেক সময় বাচ্চাদের জন্য অনুপযুক্ত হতে পারে।
কম নিয়ন্ত্রণ: অভিভাবকরা চাইলে কিছু ফিল্টার করতে পারেন, কিন্তু তা সীমিত।
আঠারো প্লাস বিষয়: যা শিশুদের জন্য পুরোপুরি অনুপযুক্ত।
বেশি বিজ্ঞাপন এবং সেগুলোর কন্টেন্ট সবসময় শিশুবান্ধব নাও হতে পারে।
দয়া করে মা বাবারা একটু খেয়াল রাখুন।
এছাড়া বাচ্চাদের জন্য যথা সম্ভব স্কিন টাইম অ্যাভয়েড করা গেলে, এটা তাদের জন্য মঙ্গলজনক।
📍ইউটিউব কিডস এর কোন চ্যানেলগুলো বাচ্চাদের জন্য শিক্ষনীয় এবং সত্যিকার অর্থে বাচ্চার কাজে আসে তা শেয়ার করব আপনারা চাইলে।
কমেন্ট করে জানিয়ে দিন আপনার বাচ্চার জন্য ইউটিউব কিডস নাকি ইউটিউব ব্যবহার করেন? আরো জানাবেন আপনারা পরের পর্বে এ বিষয়ে আরো ইনফরমেটিব লিখা চান কিনা।
ভালো লাগলে শেয়ার করতে পারেন লিখাটি যাতে আমরা
মা- বাবার বাচ্চাদের নিয়ে আরও সচেতন হতে পারি💖
আপনার সন্তান নিরাপদে থাকুক এই দোয়া করি ধন্যবাদ
Kaab Mall
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন