ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার যোগ্যতা, বয়সসীমা ও নিয়মাবলি
অনেক শিক্ষার্থী ও অভিভাবক প্রায়ই জানতে চান—
কোন ক্লাসে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা হয়?”,
“ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার সর্বোচ্চ বয়সসীমা কত?”,
“একজন শিক্ষার্থী কয়বার ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে?”
এসব সাধারণ প্রশ্নের উত্তর নিয়েই আজকের এই লেখা।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা শুধুমাত্র সপ্তম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য নেওয়া হয়।
এজন্য শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি পাস করতে হবে বা ষষ্ঠ শ্রেণির বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণকারী হতে হবে।
অর্থাৎ, যেসব শিক্ষার্থী এখন (২০২৫ সালে) ষষ্ঠ শ্রেণিতে পড়ছে, তারা বছরের শেষে স্কুলের বার্ষিক পরীক্ষা দিয়ে ২০২৬ সালের জানুয়ারিতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে।
কখন ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়?
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা সাধারণত প্রতি বছর জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হয়।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে শিক্ষার্থীর বয়সসীমা
সর্বোচ্চ বয়স:
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার বছর জানুয়ারির ১ তারিখে শিক্ষার্থীর বয়স ১৩ বছর ৬ মাসের বেশি হলে সে ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারবে না। অর্থাৎ ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীর সর্বোচ্চ বয়সসীমা ১৩ বছর ৬ মাস।
সর্বনিম্ন বয়স:
যদিও নির্দিষ্টভাবে উল্লেখ নেই, তবে যেহেতু ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়, তাই সাধারণভাবে বয়স সাড়ে ১১ থেকে ১২ বছরের মধ্যে হলে উপযুক্ত ধরা হয়।
সপ্তম শ্রেণির শিক্ষার্থী কি ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে?
হ্যাঁ, কেউ যদি ষষ্ঠ শ্রেণিতে ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ না নিয়ে সপ্তম শ্রেণিতে উঠে যায়,
এবং তার বয়স ১৩ বছর ৬ মাসের নিচে থাকে, তাহলে সে পরীক্ষায় অংশ নিতে পারবে।
তবে মনে রাখতে হবে, ক্যাডেট কলেজে শুধুমাত্র সপ্তম শ্রেণিতে ভর্তি করানো হয়, তাই উত্তীর্ণ হলে তাকে পুনরায় সপ্তম শ্রেণিতেই ভর্তি হতে হবে।
একজন শিক্ষার্থী কয়বার অংশ নিতে পারে?
একজন শিক্ষার্থীর শুধুমাত্র একবারই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ থাকে।
কেউ যদি ষষ্ঠ শ্রেণিতে পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ না হয়, তাহলে সপ্তম শ্রেণিতে উঠে গেলেও সে দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারবে না,
এমনকি বয়স যোগ্যতার মধ্যে থাকলেও।
সারসংক্ষেপে বলা যায়
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য শিক্ষার্থীকে ষষ্ঠ শ্রেণি পাস বা বার্ষিক পরীক্ষা দেওয়া থাকতে হবে।
ক্যাডেট কলেজে ভর্তি শুধুমাত্র সপ্তম শ্রেণিতে হয়।
ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য শিক্ষার্থীর বয়স ভর্তির বছরের জানুয়ারি ১ তারিখে ১৩ বছর ৬ মাসের বেশি হওয়া যাবে না ।
একজন শিক্ষার্থী কেবল একবারই ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশ নিতে পারে।
ক্যাডেট কলেজ সম্পর্কিত এরকম আরো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের সাথেই থাকুন।
সঠিক প্রস্তুতির জন্য আপনার পাশে আছে "আইডিয়াল ক্যাডেট একাডেমি"
আপনার সন্তানের ক্যাডেট কলেজ ভর্তির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে, সঠিক দিকনির্দেশনা ও মানসম্পন্ন প্রস্তুতি নিশ্চিতে
"আইডিয়াল ক্যাডেট একাডেমি" আছে আপনার পাশে।
আমাদের গৌরবময় সাফল্য: বিগত ৫ বছরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ – ৯৭ জন
চূড়ান্তভাবে চান্সপ্রাপ্ত – ৪৬ জন
আলহামদুলিল্লাহ!
আমাদের কার্যক্রম:
প্রি-ক্যাডেট ব্যাচ: (৪র্থ ও ৫ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য)
ক্যাডেট ব্যাচ: (৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের জন্য)
আমাদের রয়েছে- আবাসিক, অনাবাসিক, ডে-কেয়ার ও দেশের যেকোনো প্রান্তে থেকে ঘরে বসে অনলাইনে ক্লাস করার সুবিধা।
এক্স ক্যাডেট ও ক্যাডেট কলেজ ভর্তি গাইডের লেখক রেজা স্যার কর্তৃক পরিচালিত
"আইডিয়াল ক্যাডেট একাডেমি"
সাভার ক্যান্টনমেন্ট, আশুলিয়া, সাভার, ঢাকা।
ভর্তি ও আমাদের সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জানতে-
📞 01721-522495, 01602-035125, 01736-655579, 01793-195747
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন