এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

সোমবার, ৫ মে, ২০২৫

একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। আমার পাশে একগ্রুপ অপরিচিতা ভাবি বসেছিলো। তাদের আলোচনার বিষয়বস্তু থেকে আমি "বিয়ে খাওয়ার" কিছু টেকনিক জানলাম। তাদের আলোচ্য বিষয়বস্তুর সারমর্ম, 

 একটা বিয়ের দাওয়াতে গিয়েছিলাম। আমার পাশে একগ্রুপ অপরিচিতা ভাবি বসেছিলো। তাদের আলোচনার বিষয়বস্তু থেকে আমি "বিয়ে খাওয়ার" কিছু টেকনিক জানলাম। তাদের আলোচ্য বিষয়বস্তুর সারমর্ম, 

*বিয়ের দাওয়াতে অতি অবশ্যই ফার্স্ট ব্যাচে বসতে হবে৷ তা না হলে, "বিয়ে খাওয়াই" বৃথা৷ 

*দাওয়াতে যথাসম্ভব ঢিলা কিন্তু গর্জিয়াস ড্রেস পরিধান করে আসতে হবে।

*পানি তো ভুলেও খাওয়া যাবে না।

*বিয়েবাড়িতে ঢুকে ভুলেও কফি খাওয়া যাবে না। কফি হচ্ছে ক্ষুধা নষ্ট করার একটা ফাঁদ।

*বেছে বেছে শুধু কাচ্চির মাংস নিতে হবে এবং বাচ্চার প্লেটে টাল করে তুলে দিতে হবে৷ ভুলেও রাইস নেওয়া যাবে না৷ রাইস নিলে গিফটের টাকা উসুল হবে না।


এই সার্কেলের পাশে খেতে হবে ভেবেই হাত-পা ঠান্ডা হয়ে গেলো। আমি আন্ডাবাচ্চা নিয়ে আরেকটা টেবিলে গিয়ে ঘাঁটি গাড়লাম। আপারা আলোচনায় যে ট্রেইলার দেখিয়েছেন, আসল সিনেমা যে খাবার সার্ভের পরে শুরু হবে, তা আর বোঝার বাকি রইলো না।


খাবার যখন সার্ভ করা হলো তখন আশেপাশে তাকিয়ে দেখি যে, একেকজন গেস্ট দুই গ্লাস ভরতি করে বোরহানি নিয়েছেন। অথচ এক গ্লাসও শেষ করতে পারেনি অধিকাংশই। ২ গ্লাস মানে হচ্ছে হাফ লিটার বোরহানি। যা অধিকাংশ মানুষের পক্ষেই শেষ করা সম্ভব হয় না।


এরপর আসি পোলাও বা কাচ্চির কথায়। মহাস্মার্ট, শিক্ষিত (ভাবসাবে তো তাই মনে হয়) মানুষজনকেও দেখলাম প্লেটে টাল করে কাচ্চির মাংস, রোস্ট আর আলু নিয়েছে৷ ইভেন আশেপাশে থেকে এমন কথাও কানে এসেছিলো যে, "বিয়েবাড়িতে রাইস খায় কোন ছাগলে?"


অথচ খাওয়া শেষে উঠে দেখি যে,সবার প্লেটেই টাল করে মাংস, কাবাব আর রোস্ট রয়েই গিয়েছে। এতো খাবার নষ্ট হয়েছে যে, তা দিয়ে আরেক ব্যাচ মানুষ ইজিলি খেতে পারবে। খাওয়া শেষে হাত ধুতে যখন উঠলাম, দেখি এক আপা ব্যাগে জালি কাবাব ভরছেন, তার মুখে নোবেলবিজয়ীর হাসি। 


আমার শুধু হোস্টের মুখটা চোখের সামনে ভেসে উঠলো৷ হোস্ট হচ্ছেন আমার দূরসম্পর্কের এক ফুপা। যিনি কি না তার পার্থিব জীবনের সমস্ত সঞ্চয় সহ আরো লোন নিয়ে এই বিয়ের আয়োজনের জন্য খরচ করে ফেলেছেন।

কোন মন্তব্য নেই:

কশাইদের প্রতারণার শিকার ভোক্তাগণ,,,,,,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আমাদের দেশে মাংসের দোকানগুলোতে গেলে দেখবেন কসাই মাংস কাটছে আর সেই মাংস থরথর করে নড়ছে। সাধারণ ক্রেতারা মনে করে, মাংস নড়ছে মানেই এটা একদম টাট...