এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

শুক্রবার, ৬ জুন, ২০২৫

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ০২-০৬-২০২৫ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।

তারিখ: ০২-০৬-২০২৫ খ্রি:।

আজকের শিরোনাম:


২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা  --- রাজস্ব আয় ধরা হয়েছে পাঁচ লাখ ৬৪ হাজার কোটি টাকা।


মূল্যস্ফীতির লাগাম টেনে ধরে মানুষকে স্বস্তি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে অন্তবর্তী সরকার --- বাজেট উপস্থাপনকালে বললেন অর্থ উপদেষ্টা।


প্রস্তাবিত বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনি ও সমন্বিত উন্নয়ন খাতে বরাদ্দ বৃদ্ধি, বাড়ছে উপকারভোগীর সংখ্যা --- জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারগুলোর জন্য চারশো পাঁচ কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব।


বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লাখ ৩০ হাজার কোটি টাকা বরাদ্দ ---   সর্বোচ্চ বরাদ্দ পরিবহন ও যোগাযোগ খাতে।


রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফা সংলাপ শুরু --- রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে জুলাই সনদ ঘোষণার অঙ্গীকার প্রধান উপদেষ্টার।


মেজর সিনহা হত্যাকাণ্ডে প্রদীপ কুমার দাস ও লিয়াকত আলীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল।


এবং গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রে ৩১ ফিলিস্তিনির মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের দাবি জাতিসংঘ মহাসচিবের।

কোন মন্তব্য নেই:

রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:।

 রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ। তারিখ: ৩০-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে স্বাধীনতার ঘোষক, বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ...