আজকের সংবাদ শিরোনাম
....................................................
* স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের জন্য করণীয় নির্ধারণের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা।
* আজ জুলাই সনদের গ্রহণযোগ্য খসড়া সব দলের কাছে তুলে দেওয়া হবে --- জানালেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি।
* ৫ই আগস্টকে কেন্দ্র করে কোনো নিরাপত্তা হুমকি নেই --- বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
* ফ্যাসিবাদী অপশক্তি রাষ্ট্রক্ষমতায় পুনর্বাসিত হওয়ার চেষ্টা করছে তাই সরকারের ভুল করার কোনো সুযোগ নেই --- মন্তব্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের।
* ভোটার ও জনসংখ্যার ভিত্তিতে গাজীপুরে একটি আসন বৃদ্ধি ও বাগেরহাটে একটি আসন কমানোর খসড়া সুপারিশ অনুমোদন করেছে নির্বাচন কমিশন।
* সাময়িক যুদ্ধ বিরতি সত্বেও গতকাল গাজায় অন্তত ৮৬ জন ফিলিস্তিনী হত্যা করেছে ইসরাইলী বাহিনী।
* এবং আজ হারারেতে ত্রি-দেশীয় অনূর্ধ্ব-১৯ ক্রিকেট টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন