আজকের শিরোনাম
...........................................
* নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে আরো সাত রাজনৈতিক দল এবং এক সংগঠনের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত --- ফেব্রুয়ারির প্রথমার্ধে উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে – পুনর্ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টা।
* অধস্তন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ সুপ্রিম কোর্টের কাছে ফিরিয়ে দিয়ে হাইকোর্টের রায় --- বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ।
* গুম ও মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার ত্বরান্বিত করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-৩ গঠন করা হতে পারে – বললেন আইন উপদেষ্টা।
* শিক্ষা প্রতিষ্ঠানে অচলাবস্থা শীঘ্রই শেষ হবে --- আশাবাদ শিক্ষা উপদেষ্টার।
* দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩১ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে।
* গাজা দখলের অভিযানে ইসরাইলি সামরিক বাহিনীর সঙ্গে হাজার হাজার সংরক্ষিত সৈন্য যোগদান শুরু করেছে।
* আফগানিস্তানে প্রাণঘাতি ভূমিকম্পে মৃতের সংখ্যা এক হাজার চারশো অতিক্রম করলো --- ৫ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের আবারো আঘাত।
* এবং আজ সিলেটে তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন