এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ  ১১-০৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ  ১১-০৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


বাংলাদেশ পুলিশের জন্য স্বাধীন তদন্ত সার্ভিস গঠনের অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।


পাঁচ হাজার ডিডব্লিউটি’র বেশি ধারণক্ষমতা সম্পন্ন সমুদ্রগামী জাহাজ আমদানির উপর বিদ্যমান ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক --- সনদের চূড়ান্ত সংস্করণ আজই রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে কমিশন --- জানালেন ডক্টর আলী রিয়াজ।


গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই ------জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা।


২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ছয়জনের মৃত্যু এবং বিভিন্ন হাসপাতালে ভর্তি পাঁচশো ৮৬ জন।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ --- চলছে গণনা।


নেপালের সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তীকালীন নেতা হিসেবে পছন্দের শীর্ষস্থানে রয়েছেন।


দোহায় প্রাণঘাতী হামলার পর রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের জন্য ইসরাইলী প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে বিচারের আওতায় আনতে কাতারের প্রধানমন্ত্রীর আহ্বান।


এবং আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টে বাংলাদেশ এখন হংকংয়ের মোকাবেলা করছে।

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...