এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ তারিখ ১৩-৯-২০২৫

 রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ

তারিখ ১৩-৯-২০২৫


আজকের সংবাদ শিরোনাম


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ-জাকসু নির্বাচনে আবদুর রশিদ জিতু ভিপি নির্বাচিত --- জিএস মাজহারুল ইসলাম।


নেপালের অন্তর্বর্তী সরকারের নতুন প্রধানমন্ত্রী সুশীলা কার্কিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন --- দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরো জোরদারের আশাবাদ --- আগামী বছরের ৫ই মার্চ সাধারণ নির্বাচনের ঘোষণা দিলেন দেশটির প্রেসিডেন্ট।


মানবাধিকার রক্ষার মাইলফলক স্থাপন করতে চায় অন্তর্বর্তী সরকার --- জুলাই শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও মানুষের অধিকার রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হবে --- বললেন আইন উপদেষ্টা।


নাগরিক সমাজের প্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সংস্কারের রূপরেখা দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন, কেউ কেউ তা ভিন্নভাবে উপস্থাপন করছেন --- মন্তব্য অধ্যাপক ডক্টর আলী রিয়াজের।


শেখ হাসিনার শাসনামলে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার বিদেশে পাচার হয়েছে --- ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এর প্রামাণ্যচিত্রে প্রকাশ।


দোহায় ইসরাইলি হামলার প্রেক্ষিতে আগামী সোমবার কাতারে অনুষ্ঠিত হবে আরবসহ মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলন।


এবং আবুধাবিতে এশিয়া কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে এখন শ্রীলঙ্কার মোকাবেলা করছে বাংলাদেশ।

কোন মন্তব্য নেই:

সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:।

 সকাল ০৭টার বাংলা সংবাদ তারিখ:২৩-০৫-২০২৬ খ্রি:। আজকের শিরোনাম: দিনব্যাপী সফরে আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান - যোগ দেবেন খাল ...