ওরাল হেলথ ও হাইজিন রক্ষায় মিসওয়াক সবচেয়ে উত্তম। মিসওয়াক একটি প্রাকৃতিক ও কার্যকর ওরাল কেয়ার টুল, যা দাঁতের স্বাস্থ্য রক্ষায় উপকারী প্রমাণিত।
মিসওয়াক একটি সুন্নাতি আমল। এটি প্লাস্টিক ব্রাশ ও টক্সিক টুথপেস্টের বিপদ হতে আপনাকে সুরক্ষিত রাখবে।
আবু হুরাইরা (রাযি.) থেকে বর্ণিত:
নবী করীম (ﷺ) বলেছেন, "যদি আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে আমি তাদেরকে প্রত্যেক ওযুর সময় মিসওয়াক করার নির্দেশ দিতাম।"
(সহীহ বুখারী: ৮৮৭, সহীহ মুসলিম: ২৫২):
মিসওয়াক দাঁত, মাড়ি ও মুখের সুস্থতায় অব্যর্থ একটি প্রাকৃতিক ওরাল কেয়ার টুল।
মিসওয়াক প্রাকৃতিকভাবে দাঁতের প্লাক দূর করে, এনামেল রক্ষা করে, মাড়ি সুস্থ রাখে, মুখের দুর্গন্ধ দূর করে এবং দাঁত শক্তিশালী করে।
মিসওয়াক ব্যবহারের নিয়ম হলো মিসওয়াকের এক মাথা ১ ইঞ্চি ছুলে নিয়ে চিবিয়ে/ছেঁচে নরম করুন। দাঁতের উপর খাড়া ভাবে বা সামান্য কাত করে ঘষতে থাকুন—উপর থেকে নিচে ও নিচ থেকে উপরের দিকে। এরপর, প্রতিবার ব্যবহারের পর ধুয়ে রাখুন।
বাংলাদেশের প্রেক্ষাপটে মিসওয়াক করার জন্য যে গাছগুলো সহজলভ্য ও উপযোগী, সেগুলো হলো:
- পিলু গাছ বা আরাক গাছ
রাসূলুল্লাহ (ﷺ) ও সাহাবীগণ 'আরাক' গাছের ডাল দিয়ে তৈরি মিসওয়াক ব্যবহার করতেন।
এই গাছ মূলত আরব উপদ্বীপ, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ায় জন্মায়।
বিভিন্ন ইসলামিক দোকান বা অনলাইন স্টোরে এর মিসওয়াক পাওয়া যায়।
- নিম গাছ
বাংলাদেশে সবচেয়ে প্রচলিত মিসওয়াক গাছ।
নিম অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানে ভরপুর।
নিম দাঁত ও মাড়ির প্রদাহ কমাতে কার্যকর।
- জাম গাছ
জামের ডাল সাধারণত শক্ত এবং এন্টিসেপটিক বৈশিষ্ট্য থাকে।
গ্রামের অনেক মানুষ জাম গাছের কচি ডাল দিয়ে মিসওয়াক করেন।
- আম গাছ
এর কচি ডাল তিক্ত স্বাদের। যা জীবাণুনাশক এবং দাঁতের প্লাক ও দুর্গন্ধ দূর করতে সহায়ক।
- অর্জুন গাছ
হার্বাল চিকিৎসায় দাঁতের যত্নে ব্যবহৃত হয়। এর ডাল মিসওয়াক হিসেবে উত্তম।
ইমাম ইবন কায়্যিম (রহ.) "আত্ তিব্বুন্নববী" গ্রন্থে উল্লেখ করেছেন: “মিসওয়াক মুখ পরিষ্কার করে, স্মৃতিশক্তি বৃদ্ধি করে, হজমে সহায়তা করে এবং দৃষ্টিশক্তিও প্রখর করে।”
প্রাচীন আয়ুর্বেদেও দাঁত ভালো রাখতে দাঁতন বা "দন্ত ধাবন কাঠি" ব্যবহারের রিকমেন্ডেশন রয়েছে। এগুলোতে বকুল, নিম, অর্জুন, খয়ের, বেল প্রভৃতি গাছের ডাল ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
ক্যাপ্টেন গ্রিন
#captaingreen #missioncaptaingreen
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন