সকাল সাতটার সংবাদ শিরোনাম ২৬/১০/২০২৫
আজকের সংবাদ শিরোনাম
.....................................................
* জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পদ্ধতি নিয়ে এনসিপির সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক---সনদের কার্যকরী আইনি বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারির দাবি দলটির
* জুলাই গণঅভ্যুত্থানের প্রত্যেক শহীদের ঘটনা গণমাধ্যমে তুলে ধরার আহ্বান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের
* হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে চীনসহ চার দেশের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানানো হয়েছে---জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
* গুম প্রতিরোধে শুধু আইনগত নয়, প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কারও --- বলেছেন আইন উপদেষ্টা।
* ক্ষমতায় গেলে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ দেবে বিএনপি --- জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
* গত মধ্যরাতে শেষ হলো ইলিশ ধরায় ২২ দিনের নিষেধাজ্ঞা – জেলেদের ইলিশ আহরণ শুরু
* যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করতে ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে দ্বিতীয় পর্বের বৈঠক শুরু
* এবং আজ মুম্বাইয়ে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটের লীগ পর্বের শেষ ম্যাচে ভারতের মোকাবেলা করবে বাংলাদেশ
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন