রাত ৮টা ৩০ মিনিটের সংবাদ
তারিখ ১৯-১০-২০২৫
আজকের শিরোনাম
দেশে সাম্প্রতিক অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতামূলক কিনা তা তদন্তে সাত সদস্যের কোর কমিটি গঠন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন সম্পূর্ণ নির্বাপিত – ক্ষয়ক্ষতি নিরূপনে কমিটি গঠন -- আগামী তিন দিনের জন্য সকল নন-শিডিউল ফ্লাইটের ভ্যাট ও কর মওকুফ।
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা বৃদ্ধি – শ্রেণী পাঠদানে ফিরে যেতে শিক্ষা উপদেষ্টার আহ্বান।
জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করল গণফোরাম – এ নিয়ে মোট ২৬টি রাজনৈতিক দল স্বাক্ষর করল।
জামাতের 'পি আর আন্দোলন'কে পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা বলে অভিহিত এনসিপি’র ।
নয়টি মূল্যবান অলঙ্কার চুরি হওয়ার পর প্যারিসের বিখ্যাত ল্যুভ জাদুঘর বন্ধ।
এবং ইন্দোরে আইসিসি নারী বিশ্বকাপ ক্রিকেটে ইংল্যান্ডের বেঁধে দেওয়া ২৮৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করছে ভারত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন