ক্যারিকা পাপাইয়া ও পেপটিক আলসার।
ক্যারিকা পাপাইয়ার মধ্যে চমৎকার বেশ কয়েকটি এক্টিভ উপাদান আছে, যার মধ্যে অন্যতম হলো পাপাইন (Papain) এবং ফ্ল্যাভোনয়েডস।
উক্ত উপাদানগুলো পেপটিক আলসারে দুটি চমৎকার কাজ করে। অনেক স্টুডেন্ট আমার কাছে হোমিওপ্যাথির বা প্রাকৃতিক টিনচার/ফ্রেশ ফর্মের এক্টিভিটি সম্পর্কে জানতে চান, তাদের জন্য এটি খুবই কাজে লাগবে।
ক্যারিকা পাপাইয়ার মেকানিজম:
✍️পাপাইন ও অন্যান্য প্রোটিওলিটিক এনজাইম:
খাদ্য ও প্রোটিন ভেঙে হজম সহজ করে।
অতিরিক্ত অ্যাসিডের কারণে গ্যাস্ট্রিক মিউকোসার ক্ষতি কমায়।
✍️ফ্ল্যাভোনয়েডস ও ফেনোলিক যৌগ:
মিউকোসাল প্রদাহ কমায়।
এন্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে, ক্ষত রোধ করে।
✍️মিউকাস প্রোটেকশন:
মিউকাসের সিক্রিশন বাড়িয়ে, অ্যাসিডের ক্ষতিকর প্রভাব থেকে লাইনিং রক্ষা করে।
✍️হেলিকোব্যাক্টার পাইলোরি কন্ট্রোল:
কিছু গবেষণায় দেখা গেছে, পাপাইয়া টিংচার হেলিকোব্যাক্টার পাইলোরি বৃদ্ধি কমাতে সাহায্য করে।
এক কথায়, পাপাইয়া ক্ষত নিরাময়, প্রদাহ নিয়ন্ত্রণ ও গ্যাস্ট্রিক লাইনিং সুরক্ষা এর মাধ্যমে পেপটিক আলসারে সহায়ক।
ডোজ: ২মিলি / ২৪ঘন্টা পরপর।
ক্যারিকা পাপাইয়া কিন্তু থ্রোম্বোসাইটোপেনিয়াতে চমৎকার কাজ করে উক্ত বিষয় নিয়ে সামনে আলোচনা করব।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন