এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫

৪ টি মায়াজমের তুলনা দেওয়া

 ★★৪ টি মায়াজমের তুলনা দেওয়া হলো--★★


(১. সোরিক ২. সিফিলিটিক  ৩. সাইকোটিক, ৪. টিউবারকুলার)

------------------------------------------------------ 


★ আকৃতি: ★

১. সোরিক- কার্যগত পরিবর্তন। 

২. সিফিলিটিক- ক্ষত সৃষ্টি, ধ্বংস ও পরিবর্তন হয়।  

৩. সাইকোটিক- অস্বাভাবিক বৃদ্ধি। স্থানিক পরিবর্তন। 

৪. টিউবারকুলার- ধ্বংসাত্মক ও কার্যগত পরিবর্তন। 


★গোসল: ★

১. সোরিক- গোসল করতে চায় না। 

২. সিফিলিটিক- সামান্য গরম পানি দিয়ে গোসল করে। 

৩. সাইকোটিক- গোসল করতে ভালবাসে। 

৪. টিউবারকুলার- গোসল করতে চায় কিন্তু গোসলে বৃদ্ধি হয়। 

 

★যেরূপ খাদ্য:★

১. সোরিক- গরম খাদ্য পছন্দ। 

২. সিফিলিটিক- ঠান্ডা খাদ্য পছন্দ। 

৩. সাইকোটিক- অল্প গরম খাদ্য পছন্দ। 

৪. টিউবারকুলার- গরম ও শীতল খাদ্য পছন্দ করে। 


★ক্ষমা:★

১. সোরিক- সহজেই ক্ষমা করতে পারে। 

২. সিফিলিটিক- ক্ষমা চাইলেও ক্ষমা করতে পারে না। 

৩. সাইকোটিক- ক্ষমা করতে ইতস্ততবোধ করে ও শর্তারোপ করে। 

৪. টিউবারকুলার- ক্ষমা করে।


★বৃদ্ধি:★

১. সোরিক- দিন বা রাত যে কোন সময় বাড়ে। 

২. সিফিলিটিক- সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বাড়ে। 

৩. সাইকোটিক- রাত ৩টা বা বেলা ৩টায় বাড়ে অথবা রাত ৩টা হতে বেলা ৩টা পর্যন্ত বাড়ে।   

৪. টিউবারকুলার- বর্ষাকালে ও ঝড় বৃষ্টির দিনে, রাত্রিকালে, অন্ধকারে বাড়ে। 


★দুধ:★

১. সোরিক- দুধসহ্য হয় না। 

২. সিফিলিটিক- দুধ ও মাখন ভালোবাসে। 

৩. সাইকোটিক- মশলাযুক্ত খাদ্য বা মাখন সহ্য হয় না। 

৪. টিউবারকুলার- ঠান্ডা দুধ পছন্দ করে। 


★কান্না:★

১. সোরিক- ক্ষণে হাসি, ক্ষণে কান্না। 

২. সিফিলিটিক- সর্বদা ঘ্যান ঘ্যানে কান্না বা নিশ্চুপ পড়ে থাকে। 

৩. সাইকোটিক- ঘ্যান ঘ্যানে স্বভাব। 

৪. টিউবারকুলার- শিশু নিদ্রাকালে চিৎকার করে কেঁদে ওঠে। 


★ স্মৃতি-শক্তি:★

১. সোরিক- স্মৃতিশক্তি প্রখর। 

২. সিফিলিটিক- স্মরণশক্তি ভীষণ দুর্বল। 

৩. সাইকোটিক- স্মরণশক্তির অভাব। 

৪. টিউবারকুলার- স্মৃতিশক্তি কমে আসে। 


★নখ:★

১. সোরিক- নখের কোন উল্লেখযোগ্য লক্ষণ নেই। তবে নখে ময়লা থাকে। 

২. সিফিলিটিক- নখ কাগজের মতো পাতলা, সহজেই ভেঙ্গে যায়। 

৩. সাইকোটিক- নখ অসম, ফাঁটা ও বিবর্ণ। নখকুনি সুচ ফোঁটা ব্যথা, অঙ্গুলহাড়া

৪. টিউবারকুলার- নখভঙ্গুর, ফাঁটা ও কোকড়ান, নখের বিভিন্ন স্থানে সাদা সাদা দাগ। 


★ চর্ম:★

১. সোরিক- ত্বক অপরিচ্ছন্ন, শুষ্ক, খসখসে, উদ্ভেদপূর্ণ বা উদ্ভেদশূন্য, জ্বালা। মাছের আঁশের মত উদ্ভেদ এবং বার বার চর্মরোগ প্রবণতা। চুলকানি। 

২. সিফিলিটিক- ত্বকের যাবতীয় ক্ষত। ফোঁড়া ইত্যাদি ঘা সহজে সারে না। গ্রন্থিবৃদ্ধি ও প্রদাহযুক্ত। তাম্র বর্ণের যাবতীয় চর্মপীড়া। ক্ষতপ্রবণতা। 

৩. সাইকোটিক- বিসর্পজাতীয় চর্মপীড়া। আঁচিল, টিউমার। 

৪. টিউবারকুলার- চর্ম তৈলাক্ত, কাল দাগ পরে, গ্লান্ডের বৃদ্ধি, দাদ। মশা, মাছি বা ছাড়পোকার কামড়ে স্থানটি পেকে ওঠে। পুঁজযুক্ত উদ্ভেদ। 


★. পার্শ্ব:★

১. সোরিক- শরীরের যে কোন দিকে আক্রমণ করে। 

২. সিফিলিটিক- ডানদিকে আক্রমণ করে। 

৩. সাইকোটিক- বামদিকে আক্রমণ করে। 

৪. টিউবারকুলার- সর্বত্র আক্রমণ করে। 


★হিসাব: ★

১. সোরিক- হিসাব করার সময় খেয়াল করে না ঠিক হলো কি ভুল হলো। আলস্যে ও দ্রুত শেষ করার প্রচেষ্টা। 

২. সিফিলিটিক- চিন্তাশক্তির অক্ষমতার জন্য হিসাব-নিকাশে অক্ষম। 

৩. সাইকোটিক- বারবার মিলিয়ে দেখে ভুল হলো কিনা। 

৪. টিউবারকুলার- মাঝে মাঝে খুবই ভাল হিসাব করে আবার কখনও চিন্তাশক্তির অক্ষমতার জন্য হিসাব-নিকাশে অক্ষমতা দেখায়। 


★ভয়: ★

১. সোরিক- নানা ভয় উৎকণ্ঠা আশঙ্কা ও হতাশা। রোগাক্রান্ত হলে মৃত্যু ভয়। 

২. সিফিলিটিক- কুকুরের।

৩. সাইকোটিক- অন্ধকারের।

৪. টিউবারকুলার- ভয় বিশেষত কুকুর বা অন্য জন্তুর।


★.হত্যা: ★

১. সোরিক- রোগমুক্তি সম্বন্ধে আশাহীন। 

২. সিফিলিটিক- আত্মবিতৃষ্ণায় আত্মহত্যার ইচ্ছা। খুন করতেও দ্বিধা করে না।

৩. সাইকোটিক- অনুতাপে আত্মহত্যার ইচ্ছা। 

৪. টিউবারকুলার- আশাপূর্ণ ও নির্ভীক বা গর্বিত। 


১৫. ক্ষুধা:

১. সোরিক- পেট ভর্তি থাকা সত্তে¡ও বার বার খাবার ইচ্ছা। খাওয়া সত্তে¡ও পেট খালি খালি মনে হয়। 

২. সিফিলিটিক- খিদে কম বা বেশি কোনটাই সুস্পষ্ট নয়, 

৩. সাইকোটিক- ক্ষুধামন্দা। 

৪. টিউবারকুলার- বেশ ক্ষুধা বা রাক্ষুসে ক্ষুধা। 


★লিঙ্গ:★

১. সোরিক- স্বপ্নদোষ। জননতন্ত্রের দুর্বলতা। 

২. সিফিলিটিক- লিঙ্গমুন্ডেশক্ত বা নরম ক্ষত। সঙ্গমে অক্ষমতা। 

৩. সাইকোটিক- জননযন্ত্রের আঁচিল, দুর্গন্ধযুক্ত স্রাব, গনোরিয়া, আকারগত পরিবর্তন। 

৪. টিউবারকুলার- অবৈধ উপায়ে শুক্রক্ষয়ের প্রবণতা, প্রস্রাব করার সময় ক্ষয়। 


★ শিশু:★

১. সোরিক- শিশু চর্মরোগসহ জন্ম হয়। জন্মের পর প্রস্রাব পায়খানা বন্ধ হয়। 

২. সিফিলিটিক- ক্ষতসহ জন্ম। নাভি থেকে রক্ত পড়া বন্ধ হয় না। চোখে ক্ষত। 

৩. সাইকোটিক- যে কোন প্রকারের অসম বৃদ্ধিসহ জন্ম। বৃদ্ধি জনিত বিকলাঙ্গ শিশু। 

৪. টিউবারকুলার- শিশুর জন্মকালে বংশগত ক্ষয়রোগের ইতিহাস থাকে। 


★ক্রিয়াস্থল:★

১. সোরিক- সোরার ক্রিয়া চিন্তা ধারার উপর (বায়ু)। 

২. সিফিলিটিক- সিফিলিসের ক্রিয়া যকৃতের উপর (পিত্ত)। 

৩. সাইকোটিক- সাইকোসিসের ক্রিয়া অন্ত্র ও সন্ধি পথে (কফ)

৪. টিউবারকুলার- টিউবারকুলোসিসের ক্রিয়া ফুসফুস, সেরাস মেমব্রেন, গ্রন্থি, অন্ত্র, হাড়।

 

★ দেখতে:★

১. সোরিক- মুখমন্ডলের বিবর্ণতা ও চক্ষুদ্বয়ের উজ্জ্বলতার অভাব, মুখমন্ডলের লাবণ্যহীনতা

২. সিফিলিটিক- বিকলাঙ্গ, আবার অনেকের দেহ শুকিয়ে যায়।  

৩. সাইকোটিক- রক্তস্বল্পতার কারণে মুখমন্ডল মলিন ও ফ্যাকাসে দেখায়। 

৪. টিউবারকুলার- যথেষ্ট খাবার গ্রহণের পরেও কোন কারণ ছাড়াই শীর্ণতা। 


★ মন:  ★

১. সোরিক- মন চঞ্চল ও পরিবর্তনশীল। সহজেই হাঁসে, কাঁদে, উত্তেজিত ও অবসন্ন হয় কখনও কামভাব আবার পরক্ষণেই বৈরাগ্য। 

২. সিফিলিটিক- মুর্খতা, অজ্ঞতা, বোকামি, একগুয়েমি ও নৈরাশ্য। সব সময় তিক্ততা, অতৃপ্তি। বুদ্ধির খর্বতা। 

৩. সাইকোটিক- সন্ধিগ্ধমনা, সঙ্কোচপরায়ণ। গোপনপ্রিয়, মিথ্যাবাদী, আত্মবিশ্বাস বা অপরের প্রতি বিশ্বাসের অভাব। সন্দেহবশে রাতে উঠে দরজার খিল পরীক্ষা করে। 

৪. টিউবারকুলার- নিত্যনতুন অভিরুচি, যেন কিছুতেই শান্তি নাই।

কোন মন্তব্য নেই:

নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস ---

 নড়াইল জেলার  লোহাগড়ার ইতনার পরীর খাটের ইতিহাস --- পরীর খাটটি বাংলাদেশের জাদুঘরে দেখে থাকলেও ইতিহাস আমরা অনেকেই জানি না। নাটোরের মহারানী ভব...