সকাল ৭ টার সংবাদ
তারিখঃ ১৮-১১-২০২৫ইং
আজকের সংবাদ শিরোনাম
...................................................
* জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড --- রাজসাক্ষী আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের ৫ বছরের কারাদণ্ড।
* রায়ে জুলাই শহীদ পরিবারের সদস্যসহ সাধারণ মানুষের সন্তোষ প্রকাশ * এই রায় শুধু হাসিনার অপরাধের বিচার নয়, সকল ধরনের স্বৈরাচারের সমাধি ---মন্তব্য বিএনপি মহাসচিবের
* ঐতিহাসিক এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে দেশবাসীকে সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান অন্তর্বর্তী সরকারের --- কেউ আইনের উর্ধ্বে নয়- বললেন প্রধান উপদেষ্টা।
* পলাতক আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে হস্তান্তরের জন্য দিল্লীর প্রতি ঢাকার আহ্বান
* আগামী নির্বাচন ও গণভোটে জেলা প্রশাসকদের সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ ডক্টর মুহাম্মদ ইউনূসের।
* ট্রাম্পের গাজা পরিকল্পনাভিত্তিক মার্কিন প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত -- হামাসের প্রত্যাখ্যান।
* এবং দোহায় এশিয়া কাপ রাইজিং স্টারস টি-টোয়ান্টি ক্রিকেট টুর্নামেন্টে আফগানিস্তান “এ” দলকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারালো বাংলাদেশ “এ” দল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন