রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৬-১১-২০২৫ খ্রি:।
আজকের শিরোনাম:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ তিন জনের বিরুদ্ধে রায় আগামীকাল -- সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনী।
পোস্টাল ভোটিং জটিল হলেও আগামী নির্বাচনে তা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে বাংলাদেশ -- ১২টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বললেন প্রধান নির্বাচন কমিশনার।
শুধুমাত্র নির্বাচনের মাধ্যমেই জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করা সম্ভব -- মন্তব্য বিএনপি মহাসচিবের।
সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের ফলে দেশের অর্থনীতি আগের চেয়ে ভালো অবস্থায় রয়েছে -- বললেন অর্থ উপদেষ্টা।
জুলাই শহীদদের পরিচয় শনাক্তে আগামী ৫ই ডিসেম্বর দেশে আসছে বিদেশি ফরেনসিক টিম -- জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
অভিবাসন কমাতে আশ্রয়প্রার্থী ও শরণার্থীদের সুরক্ষা নীতিমালায় যুক্তরাজ্যের ব্যাপক পরিবর্তন।
এবং মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় নারী কাবাডি বিশ্বকাপ -- টুর্নামেন্টের অফিসিয়াল ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন