রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৬-১২-২০২৫ খ্রি:।
আজকের শিরোনাম:
আসন্ন নির্বাচন ও গণভোটের মাধ্যমে ঠিক হবে নতুন বাংলাদেশের চরিত্র, কাঠামো ও অগ্রযাত্রার গতিপথ --- স্বাধীনচেতা, নির্ভীক এবং নিঃস্বার্থ তরুণরাই পরাজিত শক্তির ফিরে আসার পক্ষে প্রধানতম বাধা --- মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বললেন প্রধান উপদেষ্টা।
নানা আয়োজনের মধ্য দিয়ে দেশে ৫৫তম মহান বিজয় দিবস পালিত --- সাভার জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাসহ দেশের সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন।
আগামী ফেব্রুয়ারির নির্বাচন দেশের গণতন্ত্রকে একটি শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত করবে --- সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়ে বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
বিএনপি গণমানুষকে সঙ্গে নিয়ে সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেবে –-- বলেন দলটির মহাসচিব।
পুরোনো ব্যবস্থা ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে --- বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর।
ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাব গৃহীত।
এবং বিজয় দিবস হ্যান্ডবল প্রতিযোগিতায় পুরুষ ও নারী উভয় বিভাগে শিরোপা জিতে নিলো বাংলাদেশ আনসার ও ভিডিপি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন