রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ২৯-১২-২০২৫ খ্রি:।
আজকের শিরোনাম:
দেড়যুগ পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গেলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান --- দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন যুক্তরাষ্ট্রের বিদায়ী চার্জ দ্য অ্যাফেয়ার্স --- ডক্টর মুহাম্মদ ইউনূসের নেতৃত্ব ও সংস্কার উদ্যোগের প্রশংসা এবং ফেব্রুয়ারির নির্বাচনে ওয়াশিংটনের সহায়তার কথা পুনর্ব্যক্ত।
শেষ হলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের সময়সীমা।
সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রস্তুত থাকতে বিজিবি সদস্যদের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার।
সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় --- মন্তব্য করলেন ধর্ম উপদেষ্টা।
বাংলাদেশসহ ১৭টি দেশের জন্য সাহায্য কমিয়ে জাতিসংঘ মানবিক সহায়তা কার্যক্রমে ২০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের।
এবং সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়েছে রংপুর রাইডার্স --- অপর ম্যাচে এখন মোকাবেলা করছে নোয়াখালীর বিরুদ্ধে রাজশাহী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন