রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৩-১২-২০২৫ খ্রি:।
আজকের শিরোনাম:
যথাযথ মর্যাদায় আগামীকাল দেশে পালিত হবে শহীদ বুদ্ধিজীবী দিবস।
দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এখনও শঙ্কামুক্ত নন, সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা চলছে --- জানিয়েছে মেডিকেল বোর্ড।
প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করলেন ওসমান হাদির পরিবারের সদস্যরা ---সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস।
ওসমান হাদির ওপর হামলার ষড়যন্ত্রকারীদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে --- বললেন প্রধান উপদেষ্টা --- জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় রাজনৈতিক নেতৃবৃন্দের।
হাদির হামলাকারীদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা --- হামলার প্রতিবাদে রাজধানীসহ সারাদেশে বিক্ষোভ অব্যাহত।
যুদ্ধবিধ্বস্ত গাজায় ঘূর্ণিঝড় বায়রনের প্রভাবে অন্তত ১৪ জনের প্রাণহানি ---মানবেতর অবস্থায় লাখো ফিলিস্তিনি।
এবং দুবাইয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানকে তিন উইকেটে হারিয়ে শুভ সূচনা করলো বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন