♈★Asthma (হাঁপানি) হলো ফুসফুসের একটি দীর্ঘমেয়াদী শ্বাসযন্ত্রের রোগ যেখানে শ্বাসনালিগুলো (airways) সংবেদনশীল হয়ে পড়ে ও সঙ্কুচিত হয়ে যায়, ফলে রোগীর শ্বাস নিতে কষ্ট হয়।
♈✅ হাঁপানির প্রধান উপসর্গ:
- শ্বাসকষ্ট (বিশেষ করে রাতে বা ভোরে)
- বুকে চাপ বা জড়তা
- কাশি (শুকনো বা কফসহ)
- শ্বাসের সাথে সাঁ সাঁ শব্দ (wheezing)
- ঠান্ডা বা ধূলাবালিতে সমস্যা বেড়ে যায়
---♈✅ হাঁপানির কারণ:
- ধুলাবালি, ধোঁয়া
- ঠান্ডা বাতাস
- ফুলের রেণু (pollen), পশম
- মানসিক চাপ
- ভাইরাস সংক্রমণ
- জেনেটিক (পারিবারিক ইতিহাস)
♈✅ হোমিওপ্যাথিক ওষুধ (উপসর্গ অনুযায়ী):
1.★★ Arsenicum Album– রাতের দিকে শ্বাসকষ্ট,বিশেষ করে শ্বাসকষ্ট রাত ১ টা ও ৩ টায় আরম্ভ হয়।স্বর ভেঙে যায় কষ্টকর শুষ্ক কাশি থাকে কাশলে উপশমবোধ হয় না । গয়ার ওঠে না সেই সঙ্গে দুর্বলতা, অস্থিরতা , গা জ্বালা ও প্রচুর পানির পিপাসা থাকে। অল্প অল্প পরিমাণ পানি পান করে এবং শুইলে দম আটকায় যাওয়ার ভয়ে রোগী শুইতে পারে না।
2. ★★Antimonium Tart– যে সকল ভগ্ন স্বাস্থ্য ও দুর্বল, বৃদ্ধ ব্যক্তিরা বৎসর ধরিয়া সর্দি -কাশিতে ভুগিতেছে এবং শীতকালে একটু বেশি ঠান্ডা লাগলেই বুকে সর্দি জমে ঘড় ঘড় শব্দ হতে থাকে, গয়ার ওঠে না। উঠলেও সামান্য গাঢ় সাদা গয়ার উঠে শ্বাসকষ্ট উপস্থিত হয়, বিছানায় শুইতে পারে না কারণ শুইলেই শ্বাসকষ্ট বৃদ্ধি হয় এবং বাতাস করতে বলে তাদের পক্ষে এন্টিম টার্ট উপকারি।
3. ★★Ipecacuanha – কাশি ও শ্বাসকষ্ট একসাথে,এবং সর্বক্ষেত্রে বমি বমি ভাব থাকে। জিহ্বা ক্লিন অর্থাৎ পরিষ্কার থাকে ।
.4 ★★Spongia – শুকনো হাঁপ ধরা কাশি, গলায় শুকনো ভাব । শুষ্ক, ঠনঠনে ঘঙঘঙে বাশির মতো বা সাঁই সাঁই ঘেউ ঘেউ শব্দের সাথে কাশি থাকবে। শ্বাসকষ্টের সাথে তার মনে হবে, ল্যারিংসে গোঁজ বা অন্য কিছু আটকে আছে এবং দম আটকানো একটা ভাব থাকবে।
5. ★★Blatta Orientalis – ধুলাবালিতে হাঁপানি বাড়ে, মোটা লোকদের ক্ষেত্রে উপযোগী । Mother tincture বেশ কাজে আসে।
6. ★★Nux Vomica – হাঁপানি, ঠান্ডা বা হজমের গোলমালে বাড়ে।হাঁপানির টান খুব সকালে বাড়ে।
★★মেডোরিনাম,থুজা,ন্যাট্রাম সালফ,টিউবারকুলিনাম,লাইকোপোডিয়াম চমৎকার মেডিসিন।
★★আপনারা পূর্ণাঙ্গ রোগী লিপি করে চিকিৎসা করবেন। রোগীর ধাতুগত চিকিৎসা না করলে এ রোগ আরোগ্য হবার সম্ভাবনা নেই।
📝 ★★আপনারা চিকিৎসা সেবা নিতে চাইলে মেসেঞ্জারে যোগাযোগ করুন।
হোমিওপ্যাথিক ফিজিশিয়ান:
( তাছলিমা কেয়া)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন