রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৩-০১-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারিত হবে --- উচ্চশিক্ষা বিষয়ক দক্ষিণ এশীয় আঞ্চলিক সংলাপের উদ্বোধন করে বললেন প্রধান উপদেষ্টা।
দেশে জ্বালানি খাতের সংকট মোকাবেলায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করছে সরকার --- জানালেন অর্থ উপদেষ্টা।
নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের আপিল শুনানী শেষ -- ৫৩টি আপিল মঞ্জুর।
বিএনপি লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠানের জন্য কাজ করে যাচ্ছে --- নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে বললেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
টেকনাফ সীমান্তে গুলিবর্ষণের ঘটনায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব --- গভীর উদ্বেগ প্রকাশ ঢাকার।
শেখ হাসিনা ও টিউলিপ সিদ্দিকসহ ১৮ জনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচলে ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দের মামলার রায় আগামী দোসরা ফেব্রুয়ারি।
বিক্ষোভকারীদের প্রতি সকল ধরণের সহিংসতা ও দমন-পীড়ন বন্ধে ইরানের প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের আহ্বান।
এবং আইসিসি’র সঙ্গে বিসিবি’র ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত --- ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে অনড় বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন