রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৫-০১-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
“জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ-২০২৬’’ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।
গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দেশজুড়ে উপদেষ্টা পরিষদের সদস্যদের সপ্তাহব্যাপী প্রচারাভিযান শুরু।
ইনসাফভিত্তিক ভবিষ্যৎ বাংলাদেশের ভিত্তি কী হবে, তার জন্যই জুলাই জাতীয় সনদ --- বললেন অধ্যাপক ডক্টর আলী রিয়াজ।
নির্বাচন কমিশনে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিলের ষষ্ঠ দিনের শুনানি শেষে আরো ৬০ টি মনোনয়ন মঞ্জুর --- ১২ই ফেব্রুয়ারিতে পাবনা-১ ও ২ আসনে নির্বাচন অনুষ্ঠানের আদেশ আপিল বিভাগের।
মার্কিন অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিত ইস্যুতে সরকার প্রয়োজনীয় কূটনৈতিক ও নীতিগত পদক্ষেপ নেবে --- বললেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।
চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ২১শে এপ্রিল ।
ইরানের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে আজ বৈঠকে বসবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।
এবং বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে এম নাজমুল ইসলামকে অব্যাহতি প্রদান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন