মাদার টিংচার
পর্ব-০৭
মাদার টিংচার সংরক্ষণ ও বোতলজাতকরণের সঠিক নিয়ম।
_______________________________
একটি মাদার টিংচার কতটুকু কার্যকর থাকবে, তা নির্ভর করে সেটি আপনি কীভাবে সংরক্ষণ করছেন তার ওপর। ভুলভাবে সংরক্ষণের ফলে ওষুধের গুণাগুণ নষ্ট হয়ে যেতে পারে, এমনকি তা বিষক্রিয়াও তৈরি করতে পারে।
১. কাঁচের বোতলের গুরুত্ব:
মাদার টিংচার সবসময় কাঁচের বোতলে রাখা উচিত।সবসময় উচ্চমানের কাঁচের বোতল ব্যবহার করা উচিত। কাঁচ রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, তাই এটি ঔষধের সাথে কোনো বিক্রিয়া করে না।
কেন প্লাস্টিক নয়? প্লাস্টিক অ্যালকোহলের সংস্পর্শে এসে রাসায়নিক বিক্রিয়া করতে পারে, যা ওষুধের বিশুদ্ধতা নষ্ট করে।
কেন অ্যাম্বার (Amber) বা বাদামী রঙের বোতল? বাদামী রঙের কাঁচ সূর্যের ক্ষতিকর অতিবেগুনি রশ্মিকে (UV rays) ভেতরে ঢুকতে বাধা দেয়।
২. আলোর প্রভাব:
সরাসরি সূর্যালোক বা তীব্র আলো মাদার টিংচারের রাসায়নিক গঠন পরিবর্তন করে দিতে পারে (Photo-oxidation)। তাই ওষুধ সবসময় অন্ধকার বা ছায়াযুক্ত স্থানে রাখা উচিত।রান্নাঘরের চুলার পাশে বা সরাসরি রোদ পড়ে এমন জানালার পাশে ঔষধ রাখা সম্পূর্ণ নিষিদ্ধ। অতিরিক্ত তাপে অ্যালকোহল বাষ্পীভূত হয়ে ঔষধের শক্তি (Potency) পরিবর্তন করে দিতে পারে।
৩. তাপমাত্রার নিয়ন্ত্রণ:
মাদার টিংচার অতিরিক্ত গরমে রাখা যাবে না। ওষুধের স্টোর রুম বা ড্রয়ার শীতল ও শুষ্ক হওয়া প্রয়োজন।এটি কক্ষ তাপমাত্রায় (২৫° সেলসিয়াসের আশেপাশে) রাখা আদর্শ।অতিরিক্ত তাপে অ্যালকোহল বাষ্পীভূত হয়ে ওষুধের পোটেন্সি বা শক্তি বাড়িয়ে দিতে পারে, যা কাঙ্ক্ষিত নয়।
৪. বায়ুরোধী ছিপি (Air-tight Stopper):
মাদার টিংচারের বোতলের মুখ সবসময় টাইট করে বন্ধ রাখতে হবে। বাতাস ঢুকলে অ্যালকোহল উড়ে যেতে পারে এবং বাইরের আর্দ্রতা ওষুধের গুণমান কমিয়ে দেয়। এছাড়া কাঁচের ছিপি ব্যবহার করা সবচেয়ে ভালো।সহজ কথায়, Airtight Sealing বা বায়ুরোধী ঢাকনা কেন ব্যবহার করবো?
মাদার টিংচারে উচ্চমাত্রায় ইথাইল অ্যালকোহল থাকে যা খুব দ্রুত উদায়ী (Volatile)।তাই বোতলের ছিপি বা ঢাকনা সবসময় শক্ত করে লাগিয়ে রাখতে হবে।
ঢাকনা ঢিলে থাকলে অ্যালকোহল উড়ে যাবে এবং ঔষধের ঘনত্ব বেড়ে গিয়ে এর গুণগত মান নষ্ট হয়ে যাবে।
৫. গন্ধ থেকে সাবধান:
হোমিওপ্যাথিক ওষুধ অত্যন্ত সংবেদনশীল এবং খুব দ্রুত গন্ধ শোষণ করে। তাই তীব্র গন্ধযুক্ত বস্তু যেমন- কর্পূর,মেন্থল, পারফিউম,কড়া গন্ধযুক্ত মসলা বা তেলের পাশে মাদার টিংচার রাখা একদম উচিত নয়।তীব্র গন্ধ ঔষধের সূক্ষ্ম শক্তিকে ব্যাহত করতে পারে।
৬.আর্দ্রতা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা :
স্যাঁতসেঁতে স্থানে ঔষধ রাখলে বোতলের ছিপিতে ছত্রাক বা ফাঙ্গাস পড়তে পারে। তাই শুকনো স্থানে ঔষধ সংরক্ষণ করুন।
একটি ঔষধ ব্যবহারের পর অন্য ঔষধ ধরার আগে হাত ভালো করে পরিষ্কার করে নেওয়া উচিত যাতে ক্রস-কন্টামিনেশন না হয়।
মনে রাখবেন:
মাদার টিংচারের বোতলে অবশ্যই পরিষ্কার লেবেল থাকতে হবে, যেখানে ওষুধের নাম, ড্রাগ পাওয়ার, তৈরির তারিখ এবং এক্সপায়ারি ডেট (যদি থাকে) স্পষ্ট লেখা থাকবে। সঠিকভাবে সংরক্ষিত মাদার টিংচার বহু বছর পর্যন্ত তার কার্যকারিতা বজায় রাখতে পারে।মাদার টিংচারের বোতলটি হাতে নিয়ে যদি দেখেন সেটি ঘোলাটে হয়ে গেছে বা নিচে অস্বাভাবিক তলানি জমেছে (যা আগে ছিল না), তবে বুঝবেন ঔষধটি নষ্ট হয়ে গেছে বা এর অপব্যবহার হয়েছে।
আগামী পর্বে এ বিষয়ে আরেকটু ভেঙে ভেঙে আলোচনার চেষ্টা করবো ইনশাআল্লাহ.....
---
✍️
ডা. মুহাম্মদ ফায়েক এনাম
(ফুল-টাইম ডেডিকেটেড হোমিওপ্যাথ)।
ডিএইচএমএস।
চেম্বার :
আয়েশা হোমিও চিকিৎসা কেন্দ্র।
নতুন ব্রীজ।
কর্ণফুলী সিটি গার্ডেন (২য় তলা),
রুম নং-৩৫
চট্টগ্রাম সিটি।
01848-144199
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন