এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

বোরো ধানে ৩ কিস্তিতে 11  ইউরিয়া দেবার শিডিউল

🌾 🌾 বোরো ধানে ৩ কিস্তিতে 11  ইউরিয়া দেবার শিডিউল


বোরো ধানের চারা রোপণের ১০-১৫ দিনের মধ্যে ইউরিয়া দিতে হবে,  এবং ১ম কিস্তিতে 

কি পরিমাণে ইউরিয়া দেবেন আসুন জেনে নিই৷ 


​বোরো মৌসুমে ভালো ফলনের আসল রহস্য হলো সঠিক সময়ে সঠিক পরিমাণ সার প্রয়োগ।


​✅ কেন দেবেন?


• ​কুশি বৃদ্ধি: ইউরিয়া সারের নাইট্রোজেন গাছের কুশি সংখ্যা ও সবুজ ভাব বাড়ায়।

• ​সঠিক সময়: রোপণের ৭-১২ দিনের মধ্যে 'মুকুট শিকড়' গজায়, যা সার গ্রহণের উপযুক্ত সময়।

• ​অপচয় রোধ: শিকড় গজানোর পর সার দিলে সারের অপচয় কম হয় ও গাছ দ্রুত বাড়ে।


​📊 ৩৩ শতকে প্রয়োগ মাত্রা:

১. উফশী জাত: ৯-১১ কেজি

২. হাইব্রিড জাত: ১০-১৩ কেজি


​💡 বিশেষ টিপস:

জমিতে ছিপছিপে পানি থাকা অবস্থায় সার ছিটালে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। মনে রাখবেন, কুশি যত বেশি, ফলন তত বেশি!


🌾 বোরো ধানে দ্বিতীয় কিস্তি ইউরিয়া সার: 


কখন ও কেন দেবেন?


​চারা রোপণের ৩০-৩৫ দিনের মধ্যে ইউরিয়া সারের দ্বিতীয় কিস্তি প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময়টি হলো ধানের 'সর্বোচ্চ কুশি উৎপাদন' (Maximum Tillering Stage) পর্যায়।


​✅ এই সময়ের গুরুত্ব:

• ​কুশির পুষ্টি: এই পর্যায়ে সার দিলে উৎপন্ন হওয়া প্রতিটি কুশি হৃষ্টপুষ্ট ও সবল হয়।

• ​গাছের গঠন: গাছ দ্রুত লম্বা হয় এবং কান্ড মজবুত হয়।

• ​ভবিষ্যৎ ফলন: এই ধাপের সঠিক পরিচর্যায় ধানের ছড়া বড় হওয়ার ভিত্তি তৈরি হয়।

​📊 ৩৩ শতকে প্রয়োগ মাত্রা:

১. উফশী জাত: ৯-১১ কেজি।

২. হাইব্রিড জাত: ১০-১৩ কেজি।


​⚠️ বিশেষ সর্তকতা:

• ​সার প্রয়োগের আগে অবশ্যই জমির আগাছা পরিষ্কার করে নিন, নাহলে সার আগাছা খেয়ে ফেলবে।

• ​জমিতে অতিরিক্ত পানি থাকলে বের করে দিয়ে ছিপছিপে পানি থাকা অবস্থায় সার ছিটিয়ে দিন।

​সঠিক সময়ে সুষম সার ব্যবহার করুন, লাভবান হোন। 🌾


🌾 বোরো ধানে শেষ কিস্তি ইউরিয়া:  

কাইচ থোড় পর্যায়ের যত্ন ও পরিচর্যা 

​ধানের ফলন কেমন হবে, তা নির্ভর করে এই তৃতীয় কিস্তি সার প্রয়োগের ওপর। চারা রোপণের ৫৫-৬০ দিনের মধ্যে (থোড় আসার ৫-৭ দিন আগে) এই সার দিতে হয়।


​✅ কেন দেবেন?

• ​পুষ্ট দানা: এই সময়ে ইউরিয়া দিলে ধানের ছড়া লম্বা হয় এবং প্রতিটি দানা পুষ্ট ও ওজনে ভারী হয়।


• ​চিটা রোধ: সঠিক পুষ্টির অভাবে ধানে চিটা হওয়ার যে ভয় থাকে, তা অনেক কমে যায়।


• ​পাতার সবুজ ভাব: 'ফ্ল্যাগ লিফ' বা ঝাণ্ডা পাতা সবুজ থাকে, যা ধানের ফলন বাড়াতে মূল ভূমিকা রাখে।


​📊 ৩৩ শতকে প্রয়োগ মাত্রা:

১. উফশী জাত: ৯-১০ কেজি।

২. হাইব্রিড জাত: ১০-১২ কেজি।


​⚠️ বিশেষ টিপস:

• ​পটাশ সার: যদি জমি লালচে দেখায়, তবে ইউরিয়ার সাথে ৫-৭ কেজি এমওপি (পটাশ) সার মিশিয়ে দিলে দানা আরও উজ্জ্বল ও শক্ত হবে।


• ​পানির স্তর: থোড় আসা থেকে দুধ আসা পর্যন্ত জমিতে অবশ্যই ২-৩ ইঞ্চি পানি ধরে রাখতে হবে।


​সঠিক সময়ে শেষ কিস্তি সার দিন, গোলা ভরা ধান ঘরে তুলুন। 🌾💰


​পরামর্শে: কৃষ্ণপদ দেবনাথ

উপসহকারী কৃষি কর্মকর্তা

ফেঞ্চুগঞ্জ, সিলেট।


​#বোরো_ধান #কাইচ_থোড় #কৃষিপরামর্শ #ধানের_ফলন

​#ধানচাষ #ইউরিয়া_সার #কৃষিকথা #বাংলারকৃষি

কোন মন্তব্য নেই:

নারীর স্তন দেখতে ভালো লাগে? আমারো লাগতো, কিন্তু একদিন ....... ফেইসবুক থেকে নেওয়া,, তিনি ও নিয়েছেন ফেইসবুক থেকে

 নারীর স্তন দেখতে ভালো লাগে? আমারো লাগতো, কিন্তু একদিন ....... ছেলেবেলায়, আমি ভাবতাম—নারীর সৌন্দর্যের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় অংশ নাকি তার ...