সকাল ৭টার সংবাদ
তারিখ ৩১-০১-২০২
আজকের সংবাদ শিরোনাম:
। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণে বাংলাদেশে আসছেন ১৬টি দেশের পর্যবেক্ষক।
রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন বিএনপি চেয়ারম্যান - ধানের শীষের পাশাপাশি সংস্কারের পক্ষে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশবাসীর প্রতি আহ্বান তারেক রহমানের।
নির্বাচনী প্রচার অভিযানের অংশ হিসেবে ফেনীসহ চারটি জেলায় জনসভায় বক্তব্য রাখলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান --- নতুন বাংলাদেশ গড়ে তুলতে সকলকে সন্ত্রাস ও চাঁদাবাজীর বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান।
বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয় তুলে ধরে এনসিপি’র ৩৬-দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা।
সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মীদের সাশ্রয়ী ভাড়ায় দেশে যাতায়াতের সুযোগ নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগ গ্রহণ --- বিমানের একমুখী টিকিটের ভাড়া ২০ হাজার টাকা নির্ধারণ।
বাংলাদেশ জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের ভাইস-চেয়ার নির্বাচিত। (MUSIC)
৭। চলমান উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় প্রস্তুত ইরান --- তবে আলোচনা অবশ্যই হতে হবে ন্যায় ও সমতার ওপর ভিত্তি করে - জানিয়েছে তেহরান।
এবং হারারেতে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের সুপার সিক্সে আজ বাংলাদেশ --- স্বাগতিক জিম্বাবুয়ের এবং নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ-ভুটানের মোকাবেলা করবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন