রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০৫-০২-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
দেশের ১১৬টি সংসদীয় আসনে পৌঁছেছে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোটের ব্যালট পেপার, বাকি ব্যালট পৌছুবে আগামী শনিবারের মধ্যে --- জানিয়েছে নির্বাচন কমিশন।
দেশের যুব সমাজের প্রত্যাশা পূরণে বদ্ধপরিকর বাংলাদেশ জামায়াতে ইসলামী --- রাজশাহীতে নির্বাচনী জনসভায় বললেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান।
এবারের জাতীয় নির্বাচনে অনিয়মের কোন সম্ভাবনা নেই --- ঠাকুরগাঁওয়ে নির্বাচনী সমাবেশে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব --- আগামীকাল দলের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
আসন্ন রমজান মাসে অফিস চলবে সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত --- উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত।
বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর একুশে পদক পাচ্ছেন নয় বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান --- জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব।
জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোসহ সাতজনকে হত্যা মামলায় সাবেক এমপি সাইফুল ইসলামসহ ছয় জনের মৃত্যুদণ্ড --- সাতজনকে যাবজ্জীবন।
তিনশো ১৪ জন বন্দী বিনিময়ে ঐক্যমতের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আবুধাবীতে শেষ হলো ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার দুই দিনব্যাপী আলোচনা।
এবং মিরপুরে অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে এখন দুরন্ত একাদশের মোকাবেলা করছে ধুমকেতু একাদশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন