রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ০৭-০৩-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি করে মানুষের কষ্টের কারণ না হতে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
অতীতে সংসদে যেসব নেতিবাচকতা সৃষ্টি হয়েছে তা থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি --- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন নতুন সংসদ সদস্যরা --- আশাবাদ স্বরাষ্ট্রমন্ত্রীর।
রীতি অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ অধিবেশনের প্রথম দিন ভাষণ দেবেন রাষ্ট্রপতি --- সংসদকে প্রাণবন্ত ও কার্যকর করতে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা হবে --- বললেন
তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
ফ্লাইট বাতিলের কারণে ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের সহায়তা করবে সরকার --- জানালেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই --- আশ্বাস বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর।
আগামীকাল আন্তর্জাতিক নারী দিবস --- 'গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী' সম্মাননায় ভূষিত হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের কাছে কখনোই আত্মসমর্পন করবে না ইরান --- উপসাগরীয় দেশগুলো হামলা না চালালে তেহরানও আক্রমণ করবে না --- জানালেন ইরানি প্রেসিডেন্ট।
এবং আহমেদাবাদে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামীকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন