🏥 জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে সহজে ডাক্তার দেখানোর সম্পূর্ণ গাইডলাইন
অনেকে জানেন না—কোথায় যাবেন, কখন লাইনে দাঁড়াবেন, কীভাবে টিকিট নিবেন! ফলে সময় নষ্ট + ভোগান্তি 😓 আজকে সবকিছু একদম সহজভাবে জানিয়ে দিচ্ছি 👇
📣 চোখে কম দেখা
📣 চোখ দিয়ে পানি পরা
📣চোখের ছানি পরা
📣রেটিনার সমস্যা
📣 চোখের নেত্রালিত সমস্যা
📣 গ্লুকোমা
📣 চোখের পাওয়ার চেকাপ
📣 চোখের ছানি অপারেশন
📣 চোখে কোন প্রকার আঘাত বা দুর্ঘটনারজনিত সমস্যা
ইত্যাদি সহ চোখের যে কোন সমস্যার চিকিৎসা করা হয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে।
📍 কোথায় যাবেন?
👉 শেরে বাংলা নগরে অবস্থিত জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট
👉 পঙ্গু হাসপাতালের ঠিক অপজিটে।
✅ 🎟️ টিকিট নেওয়ার নিয়ম
👉 সকালে আউটডোর টিকিট নিতে হয়
👉 টিকিট মূল্য সাধারণত খুবই কম (১০টাকা)
👉 সকাল ৮ টা হতে দুপুর ১ টা পর্যন্ত টিকেট বিক্রি হয়
👉 এই সময়ের মধ্যে আপনি এসে টিকেট কেটে ডাক্তার দেখাতে পারবেন।
⏰ সময়:
👉 সকাল ৮ টা হতে দুপুর ১ টা
✅ 👨⚕️ ডাক্তার দেখানোর প্রক্রিয়া
১. প্রথমে কাউন্টার থেকে আপনার চোখের সমস্যা বলে ১০ টাকা দিয়ে টিকিট সংগ্রহ করুন
২. টিকিটের গায়ে ডাক্তারের রুম নাম্বার লেখা থাকে, ডাক্তার রুমের সামনে সিরিয়ালের জন্য দাঁড়িয়ে অপেক্ষা করুন
৩. ডাক্তার যদি পরীক্ষা দেয় তাহলে পরীক্ষা করতে পারবেন।
৪. ডাক্তার ভর্তি লিখলে ভর্তি হতে পারবেন।
📢 ভর্তি সংক্রান্ত
১. ফ্রি বেড রয়েছে, ফ্রি বেডে ভর্তি হলে কোন প্রকার টাকা লাগে না। সাথে সকালের নাস্তাসহ ৩ বেলা খাবার পাবেন।
২. কেবিন ভাড়া ( নাস্তা সহ ৩ বেলা খাবার)
$ নন এসি শেয়ার কেবিন ৪৭৫ টাকা
$ নন এসি সিঙ্গেল কেবিন ৫৭৫ টাকা
$ এসি শেয়ার কেবিন ৮৭৫ টাকা
$ এসি সিঙ্গেল কেবিন ১১৭৫ টাকা
✅ 🔬 কি কি সুবিধা পাবেন?
✔️ অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ
✔️ কম খরচে টেস্ট
✔️ অপারেশন সুবিধা (খুব কম খরচে)
✔️ সরকারি পর্যায়ে চোখের অত্যাধুনিক সকল চিকিৎসা যন্ত্রপাতি।
✔️ অপারেশনের ক্ষেত্রে সরকারিভাবে কিছু চোখের লেন্স ফ্রিতে পাবেন।
✅ যেহেতু সরকারি হাসপাতাল তাই অপারেশন খরচ খুবই কম। তবে খরচ সম্পর্কে বিস্তারিত জানতে হলে আপনাকে অবশ্যই ডাক্তার দেখিয়ে ডাক্তারের সাথে কথা বলেই সঠিক তথ্য জানতে পারবেন।
✅ এত কম খরচে চোখের চিকিৎসা আর বাংলাদেশের কোথায় পাবেন না।
✅ 🔥 গুরুত্বপূর্ণ টিপস (মিস করবেন না)
✔️ জাতীয় পরিচয়পত্র/প্রয়োজনীয় কাগজ সঙ্গে রাখুন
✔️ ভিড় এড়াতে খুব সকালে যান
✔️ রোগী বেশি হলে ধৈর্য ধরুন 🙏
✔️ রিপোর্ট থাকলে সাথে নিয়ে যান
💡 বিশেষ কথা:
অনেকেই না জানার কারণে দালালের খপ্পরে পড়েন!
👉 নিজে লাইনে দাঁড়িয়ে টিকিট নিন — পুরো প্রক্রিয়া খুবই সহজ 👍
📌 এই তথ্যটি শেয়ার করে অন্যদের সাহায্য করুন
👉 হয়তো আপনার এক শেয়ারেই কারো চোখের চিকিৎসা সহজ হয়ে যাবে ❤️
©️ জরুরী চিকিৎসা সেবা ২.০ | আপনাদের পোস্টটি পছন্দ হলে লাইক করতে পারেন, কমেন্ট করেতে পারেন, শেয়ার করতে পারেন। কপি করবেন না তাহলে আপনাদের ফেসবুক আইডি বা পেইজ রেস্টিক্সকশনের মধ্যে পড়তে পারে। আমার সকল পোস্ট/ কন্টেন্ট কপিরাইটেড!!!
জরুরী চিকিৎসা সেবা ২.০
#EyeCareBD #চোখেরচিকিৎসা #NationalEyeInstitute #DhakaHospital
#HealthyEyes #FreeTreatmentBD #LowCostTreatment #HealthcareForAll
#চোখেরডাক্তার #EyeSpecialist #HospitalGuide #MedicalHelpBD
#বাংলাদেশস্বাস্থ্য #PublicHospital #SaveYourVision #VisionCare
#HealthcareTips #চোখেরসমস্যা #EyeCheckup #DoctorVisit
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন