রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ।
তারিখ: ১৪-০৪-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
গানে গানে নানান সাজে বর্ণিল আয়োজনে জাতি বরণ করছে পহেলা বৈশাখ –-- বাংলা নতুন বছর-১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শুভেচ্ছা।
সম্প্রীতি ও শান্তির মোটিফে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে বের হয় বৈশাখী শোভাযাত্রা।
সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় --- মন্তব্য করলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন --- কৃষকদের আত্ননির্ভরশীল ও স্বচ্ছল করতেই সরকার কৃষক কার্ড চালু করেছে --- বললেন প্রধানমন্ত্রী।
মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে --- জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কুমিল্লায় ট্রাক খাদে পড়ে নিহত ৭, আহত ৬ ।
এবং যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও ইরান সংশ্লিষ্ট ৪টি জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে --- মার্কিন অবরোধের নিন্দা জানিয়েছে চীন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন