আপনাকে যদি বলা হয় এমন একটি বস্তু তৈরি করুন যেটা একই সাথে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে হালকা এবং ভালো বিদ্যুৎ পরিবহনকারী হতে হবে তখন আপনি চিন্তায় পড়ে যাবেন কিন্তু স্কচটেপ ও পেন্সিল দিয়ে আপনি তৈরি করতে পারেন সবচেয়ে শক্তিশালী সবচেয়ে হালকা এবং ভালো বিদ্যুৎ পরিবহনকারী বস্তু।
২০০৪ সালে আন্দ্রে গেইম ও কনস্টান্টিন নভোসেলভ আবিষ্কার করলেন এই আশ্চর্যজনক বস্তুর তথা গ্রাফিনের অনেকটা কৌতূহল বসত পরীক্ষা যা মানবসৃষ্ট প্রথম 2D বস্তু এবং আবিষ্কার করলেন কোনো বিশাল বাজেট ছাড়াই।
পেন্সিল গ্রাফাইট দিয়ে তৈরি যখন আমরা খাতায় পেন্সিল দিয়ে আঁকি তখন গ্রাফাইটের লেয়ার খাতায় চলে আসে ফলে আমাদের আকা দৃশ্যমান হয়। গ্রাফিন হলো কার্বনের সিঙ্গেল লেয়ার।
এই পরীক্ষায় তারা গ্রাফাইটের অর্থাৎ পেন্সিলের গুড়ো নিলেন তার ওপর সাধারণ স্কচটেপ লাগালেন। টেনে তুললেন টেপের সঙ্গে গ্রাফাইটের পাতলা স্তর উঠে এল এবার সেই টেপ নতুন টেপের সঙ্গে লাগিয়ে আবার টানলেন এভাবে গ্রাফাইটের লেয়ার অনেক পাতলা হতে থাকে অবশেষে এতটাই পাতলা স্তর তৈরি হলো যা মাত্র এক পরমাণু পুরু গ্রাফিন।
তারপর মাইক্রোস্কোপ আর কিছু পরীক্ষার মাধ্যমে তারা নিশ্চিত হন এটাই সেই কল্পিত 2D স্ফটিক।
গ্রাফিন নামটি ১৯৬২ সালে Hanns‑Peter Boehm ও তার সহকারীরা খুব পাতলা কার্বন ফিল্ম তৈরি করতে সক্ষম হন, এবং ১৯৮৬ এ গ্রাফিন শব্দটি প্রতিষ্ঠিত হয়।
গ্রাফিনের বেশ কিছু আশ্চর্যজনক বৈশিষ্ট্য রয়েছে।গ্রাফিন এতটাই পাতলা যে তিন লক্ষ গ্রাফিন লেয়ার মিলে একটা কাগজের সমান পুরু হবে, ইস্পাতের তুলনায় বহু গুণ বেশি টান সহ্য করতে পারে।
ইলেকট্রন খুব দ্রুত চলতে পারে, যা সুপার-ফাস্ট ইলেকট্রনিক্সে কাজে লাগে। সাধারণ ধাতুর থেকেও দ্রুত তাপ অপসারণ করতে পারে।
৯৮% আলো এর মধ্য দিয়ে যায়, তাই স্ক্রিন বা স্বচ্ছ ইলেকট্রনিক ডিভাইসে ব্যবহারযোগ্য।
এতটাই ঘন যে গ্যাস প্রায় অভেদ্য এমনকি বিশেষ অবস্থা ছড়া হালকা হাইড্রোজেন গ্যাসও একে ভেদ করতে পারে না। ভাঙার আগে অনেকটাই বাঁকানো যায় নমনীয় হওয়ায় ভাঁজ যোগ্য বা মোড়ানো যন্ত্র তৈরিতে উপযুক্ত গ্রাফিন তার স্বাভাবিক আকৃতি থেকে প্রায় ২৫% প্রসারিত হতে পারে। এক গ্রাম গ্রাফিন দিয়ে গোটা একটা ফুটবল মাঠ ঢেকে দেওয়া সম্ভব।
এই অসাধারণ আবিষ্কারের স্বীকৃতি স্বরুপ আন্দ্রে গেইম ও কনস্টান্টিন নভোসেলভ এই দুইজনকে ২০১০ সালে পদার্থে নোবেল পুরষ্কারে ভূষিত করা হয়।
ভবিষ্যতে গ্রাফিন ফ্লেক্সিবল এবং স্বচ্ছ ইলেকট্রনিক্সে,
সুপারক্যাপাসিটার ও উন্নত ব্যাটারির ক্ষেত্রে, সেন্সর প্রযুক্তিতে, কোয়ান্টাম ও ন্যানো প্রযুক্তিতে, ড্রা*গ ডেলিভারি, টিস্যু ইঞ্জিনিয়ারিং ও ইমপ্লান্টেবল ডিভাইসের ক্ষেত্রে, হালকা ও শক্তিশালী নির্মাণ উপকরণের জন্য ব্যবহার হবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন