সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ:১৮-০৫-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক - গণমাধ্যমে সরকারের কোনো হস্তক্ষেপ না থাকায় তারেক রহমানকে অভিনন্দন।
গণমাধ্যমের স্বাধীনতা ও শৃঙ্খলা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠন করা হবে - জানালেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
বাংলাদেশ থেকে আরো ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি – আজ ঢাকায় শুরু হচ্ছে চালকদের সাক্ষাৎকার।
একদিনে হামের উপসর্গে আরো ছয় জনের মৃত্যু - হটস্পট ৩০ উপজেলায় কমেছে হাম সংক্রমণ।
পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ - সৌদি আরবে ঈদুল আজহা ২৭শে মে।
সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টে পাকিস্তানের বিপক্ষে আজ তৃতীয় দিনে ১৫৬ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং আবার শুরু করবে বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন