সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ:১৭-০৫-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
চাঁদপুরে দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ - রাজনীতির নামে কোন গোষ্ঠী যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বাধা সৃষ্টির ষড়যন্ত্র রুখে দেবে জনগণ - বিশ্ব খাল ও খোর্দ্দ খাল পুনঃখননকালে বললেন তারেক রহমান।
কুমিল্লা প্রশাসনিক বিভাগ হবে - জেলার বরুড়া উপজেলায় পথসভায় ঘোষণা প্রধানমন্ত্রীর।
আগামী আট বছরের মধ্যে দেশের সকল প্রতিবন্ধী ব্যক্তিকে সরকারি ভাতার আওতায় আনা হবে -জানালেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী।
দেশের আইসিটি খাতে আগামী পাঁচ বছরে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে - বললেন আইসিটি মন্ত্রী।
রাষ্ট্র ও সমাজ পুনর্গঠনে চলচ্চিত্রসহ সৃজনশীল খাত গুরুত্বপূর্ণ শক্তি - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে টোল আরোপের পরিকল্পনা করছে ইরান - দ্রুতই শান্তি চুক্তিতে পৌঁছুতে ব্যর্থ হলে খারাপ সময়ের’ হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের।
সিলেটে দ্বিতীয় ও শেষ ক্রিকেট টেস্টের প্রথম ইনিংসে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ২৫৭ রানে পিছিয়ে থেকে আজ দ্বিতীয় দিনে ব্যাটিং শুরু করবে পাকিস্তান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন