অনেকদিন ধরে “বৃত্তাব্যাস” নামে যে সূত্রটি মাঠ পর্যায়ে ব্যবহার হয়ে আসছিল, মূলত সেটি উপবৃত্ত (Ellipse) ভিত্তিক একটি আনুমানিক সূত্র ছিল।
![]() |
এই কারণে বাস্তব বৃত্তাংশ বা Segment আকৃতির জমিতে হিসাব করলে অনেক সময় সঠিক ফলাফল আসতো না।
২০২১ সালে অটোক্যাডে পরীক্ষা করার সময় বিষয়টি প্রথম স্পষ্টভাবে বুঝতে পারি। এবং ইউটিউব আমিনশীপ কোর্সে বিষয় টা কথা বলি তখন পরামর্শ দিয়েছিলাম পরাবৃত্তের ফর্মুলাতে করলে ফলাফল প্রচলিত বৃত্তাব্যাসের ফর্মূলা থেকে ভালো। আমরা আরও আগে থেকে মাঠে টোটাল স্টেশন মেশিন ব্যাবহার করার জন্য সূত্রের ক্যালকুলেশন আমাদের দরকার হয় না, মাঠে পয়েন্ট নিয়ে ক্যাডের পলিলাইনে আমরা হিসাব করি।
তখন দেখা যায়, প্রচলিত বৃত্তাব্যাসের সূত্র ব্যবহার করলে অটোক্যাডের সঠিক এরিয়ার সাথে মিল পাওয়া যায় না। তবে আশ্চর্যের বিষয় হলো, পরাবৃত্তের সূত্রের সাথে ফলাফল অনেকটাই কাছাকাছি চলে আসে।
সেই কারণে যারা ম্যানুয়াল হিসাব করতেন, তাদেরকে পরাবৃত্তের সূত্র ব্যবহার করার পরামর্শ দিয়েছিলাম।
কিন্তু বাস্তবে সবচেয়ে নির্ভুল ফলাফল পাওয়া যায় বৃত্তাংশের ক্ষেত্রফল বা Segment Area সূত্রে।
সমস্যা ছিলো, এই সূত্রটি তুলনামূলকভাবে অনেক জটিল এবং মাঠে হাতে হিসাব করা কঠিন।
তাই ব্যবহারকারীদের সুবিধার জন্য অ্যাপে সম্পূর্ণ সঠিক Segment Area সূত্র ব্যবহার করা হয়েছে।
এখন শুধু ২টি ইনপুট দিলেই অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে সঠিক ফলাফল প্রদান করবে।
এছাড়াও আয়তাকার জমির হিসাবের আগে একটি Warning System যোগ করা হয়েছে।
কারণ আয়তাকার সূত্র শুধুমাত্র সেই জমির জন্য প্রযোজ্য যেখানে কোণগুলো প্রকৃতপক্ষে সমকোণ বা ৯০° হয়।
মাঠ পর্যায়ে অনেক সময় ক্লায়েন্টকে বুঝানোর জন্য দেখাতে হয়—
“গড়ে মাপলে” হয়তো জমির পরিমাণ আগের হিসাবের সাথে মিলে যাচ্ছে, কিন্তু সেটি সবসময় গাণিতিকভাবে সঠিক নয়।
অনেক পুরনো আমিন আনুমানিক সূত্রে হিসাব মিলিয়েছেন ঠিকই, কিন্তু প্রকৃত জ্যামিতিক হিসাবের দিক থেকে সেটি নির্ভুল ছিল না।
আমাদের লক্ষ্য হলো—
আনুমানিক হিসাব নয়, বরং বাস্তব জ্যামিতিক সূত্র ব্যবহার করে সবচেয়ে নির্ভুল ফলাফল নিশ্চিত করা।
bd land ক্যালকুলেটর এপ্স আপডেট করলে এই ফিচারটা পেয়ে যাবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন