সকাল ০৭টার বাংলা সংবাদ
তারিখ: ০৯-০৯-২০২৬ খ্রি:।
আজকের শিরোনাম:
শনিবার থেকে শুরু হচ্ছে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ অভিযান - এতে সক্রিয়ভাবে অংশ নিতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান।
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একদিনে ৯ জনের মৃত্যু - ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার উপর গুরুত্বারোপ বিশেষজ্ঞদের।
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১- তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ।
ভারতের গণমাধ্যমে পলাতক শেখ হাসিনার রাজনৈতিক বক্তব্য প্রদান অপ্রত্যাশিত - মন্তব্য প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টার।
জাতিগত নিধনের অভিযোগে অধিকৃত পশ্চিম তীর থেকে ইসরায়েলি পণ্য আমদানীর ওপর নিষেধাজ্ঞা জারি করলো ফ্রান্স,যুক্তরাজ্য এবং কানাডাসহ ১২টি দেশ।
দুবাইয়ে সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানে পরাজিত করে নারী এশিয়া কাপ টি-টোয়েন্টির সেমিফাইনালে উঠলো বাংলাদেশ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন