এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

এই ব্লগটি সন্ধান করুন

মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

মৃত্যুর পর যদি দেখেন, আল্লাহ সত্যিই আছেন!,,,,, ফেইসবুক থেকে নেওয়া

 মৃত্যুর পর যদি দেখেন, আল্লাহ সত্যিই আছেন!


হরিশ কুমার। পদার্থবিজ্ঞানে পিএইচডি সম্পন্ন করার পর ভারতের একটি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে নিয়োগ পান। আগে থেকেই হিন্দুধর্মের প্রতি তাঁর বিরূপ মনোভাব ছিল। 


১৯৮৬ সালে পড়াশোনার জন্য লন্ডনে অবস্থানকালে স্টিফেন হকিংয়ের বক্তৃতা ও বইয়ের সঙ্গে পরিচিত হন। এরপর একসময় তিনি স্রষ্টার অস্তিত্বই অস্বীকার করতে শুরু করেন।


তাঁর অবিশ্বাস এতটাই দৃঢ় ছিল যে, বড় বড় মুসলিম, খ্রিষ্টান ও ইহুদি আলেমদের সঙ্গে বিতর্কে অংশ নিতেন। এমনকি ড. জাকির নায়েকের আলোচনাও তাঁকে বিশ্বাসের পথে ফিরিয়ে আনতে পারেনি।


নিজের জীবনের এক অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন،


২০০৫ সালের এক ছুটির দিনের সকাল। একজন মুসলিম সবজিবিক্রেতা তাঁর বাড়ির দরজায় ঘণ্টা বাজালেন। প্রায় ২০ বছর ধরে তাঁর কাছ থেকেই তাঁরা সবজি কিনতেন।


সেদিন তাঁকে চায়ের দাওয়াত দিলাম। তিনি সানন্দে রাজি হলেন। চা পান করতে করতে যথারীতি আল্লাহর অস্তিত্ব নিয়ে তাঁর সঙ্গে কথা বলা শুরু করলাম।


প্রায় ৩০ মিনিটের কথোপকথনে বুঝতে পারলাম, তিনি খুবই সহজ-সরল একজন মুসলমান। নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেন। আর ব্যবসার ক্ষেত্রেও অত্যন্ত সৎ ও আমানতদার। ন্যায্য দামে সবজি বিক্রি করেন।


কথা শেষে বিদায় নেওয়ার সময় তিনি এমন একটি কথা বললেন, যা আমার জীবন বদলে দিল।


তিনি বললেন,


‘স্যার! আপনি নিজেই বলেছেন, প্রায় ছয় হাজার থেকে দশ হাজার বছর ধরে মানব ইতিহাসে নবী-রাসূলদের কথা প্রচলিত রয়েছে। তাঁরা সবাই এক আল্লাহর কথা বলেছেন এবং জান্নাত-জাহান্নামের কথা জানিয়েছেন। আর বিজ্ঞান মৃত্যুর পরের অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো উত্তর দিতে পারে না।


তাহলে সামনে দুটি সম্ভাবনা রয়েছে،


এক. আল্লাহর কোনো অস্তিত্ব নেই।

দুই. আল্লাহর অস্তিত্ব রয়েছে।


এখন যদি আল্লাহর অস্তিত্ব না থাকে, তাহলে মৃত্যুর পর আপনার ও আমার পরিণতি একই হবে।


কিন্তু যদি মৃত্যুর পর দেখা যায়, আল্লাহর অস্তিত্ব সত্যিই রয়েছে, তাহলে আপনাকে তো জবাবদিহি করতে হবে!


তাহলে দুটি সম্ভাবনার কথা বিবেচনা করলে কে লাভবান হবে, তা আপনিই ভেবে দেখুন।


তাই আল্লাহকে বিশ্বাস করা এবং তাঁর নির্দেশনা অনুযায়ী জীবন পরিচালনা করাই উত্তম। তাঁর কুরআন তো মানুষকে সরল ও সঠিক পথের দিশা দেয়।’


সবজিবিক্রেতার কথা শুনে আমি গভীর চিন্তায় পড়ে গেলাম।


সারা জীবন আমি Probability বিষয়ে লেকচার দিয়েছি। অথচ এই সম্ভাবনার দিকটি কখনো এভাবে ভেবে দেখিনি!


তিনি চলে যাওয়ার পর বিষয়টি নিয়ে অনেক চিন্তা করলাম। মনে হলো, মৃত্যুর পরের জীবন যদি সত্যিই থাকে, তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস ও তাঁর নির্দেশনা অনুসরণ করা কত গুরুত্বপূর্ণ!


এরপর আমার মনে প্রশ্ন জাগল, আসমানি ধর্মগুলোর মধ্যে কোন ধর্মের সত্যতা যাচাই করব? বিভিন্ন ধর্ম সম্পর্কে আমার আগে থেকেই বেশ ভালো ধারণা ছিল।


একসময় ড. জাকির নায়েকের একটি বক্তৃতায় শুনলাম, প্রায় ১৪০০ বছর ধরে পবিত্র কুরআন অবিকৃত অবস্থায় সংরক্ষিত রয়েছে। বিষয়টি যাচাই করার জন্য ইংল্যান্ডের একটি খ্রিষ্টান মিশনারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করলাম। তাঁদের কাছ থেকেও এ বিষয়ে স্বীকৃতি পেলাম।


আলহামদুলিল্লাহ! আজ ইসলাম গ্রহণের পর আমার ও আমার পরিবারের ১৫ বছর পার হয়ে গেছে। ইসলামের শিক্ষা অর্জনের জন্য আমি কেরালায় চলে এসেছি।


আমার তিন মেয়ে হাফেজে কুরআন।


আল্লাহ তাআলা আমার জীবন সম্পূর্ণ বদলে দিয়েছেন।


তবে সেই সবজিবিক্রেতা আবদুল আহাদের সঙ্গে আর কখনো দেখা হয়নি। কিন্তু ইসলাম গ্রহণের পর আমি নিজের নামও ‘আবদুল আহাদ’ রেখেছি। কারণ, তিনি ছিলেন একজন সত্যিকারের মুসলমান!


কখনো কখনো বড় কোনো বক্তৃতা বা বিতর্ক নয়, একজন সাধারণ মানুষের আন্তরিক কথা ও সুন্দর আচরণও কারও জীবনে পরিবর্তনের কারণ হতে পারে। 


আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্য উপলব্ধি করার এবং সে অনুযায়ী জীবন পরিচালনার তাওফিক দান করুন। আমিন।


- উর্দূ থেকে অনূদিত

Salman Farsi

ফেইসবুক থেকে নেওয়া 

কোন মন্তব্য নেই:

মোবাইল টাওয়ারের কারণে কি রেডিও সিগন্যাল নষ্ট হয়ে যায়,,,, ফেইসবুক থেকে নেওয়া

 আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ❤️ আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন, (ইনববক্স)  *"ওস্তাদজী, মোবাইল টাওয়ারের কারণে কি রেডিও সিগন্যাল...