এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
এই ব্লগটি সন্ধান করুন
বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২
সকাল সাতটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ২০/১০/২০২২
বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ
(২০-১০-২০২২)
আজকের শিরোনাম -
* রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লির প্রেশার ভেসেল স্থাপন কাজের উদ্বোধনকালে প্রধানমন্ত্রী বললেন, এটি নির্মাণের মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন ও শান্তির জন্য পরমাণু শক্তির ব্যবহারে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
* রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই - ডিসেম্বরে বিজয়ের পতাকা হাতে নিয়ে লাখ লাখ মানুষ রাজপথে নামবে - বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি।
* আইনজ্ঞদের মতে ভোটের গোপন বুথে সিসি ক্যামেরা স্থাপন ব্যক্তিগত গোপনীয়তা লংঘন ও মৌলিক অধিকারে হস্তক্ষেপ - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
* এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী ৬ই নভেম্বর - ৩ রা নভেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার - জানালেন শিক্ষামন্ত্রী।
* রুশ ক্ষেপনাস্ত্র হামলার কারণে সম্ভাব্য বিদ্যুৎ বিভ্রান্তির ব্যাপারে দেশবাসীকে সতর্ক করেছে ইউক্রেন।
* এবং ময়মনসিংহে ৪৯-তম গ্রীস্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আজ।
বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
শিক্ষা মূলক গল্প ফেইসবুক থেকে নেওয়া
___ ছোট্ট একটি পিপীলিকা হেটে যাচ্ছিল। হটাত সে
এক ফোঁটা মধু মাটিতে পড়ে তাকতে দেখলো।
মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই থমকে দাঁড়াল!
ভাবলো একটু মধু খেয়ে নেই!
তারপর না হয় সামনে যাবো!
এক চুমুক খেলো! বাহ্! খুব মজা তো!
আর একটু খেয়ে নেই! আরেক চুমুক খেলো!
তারপর সামনে চলতে লাগলো!
হাটতে হাটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল!
ভাবলো,এত মজার মধু আরেকটু খেয়ে নিলে কি হয়?
আবার পিছনে ফিরলো!
পূর্বে মধুর একপাশ থেকে খেয়েছিল!
এবার চিন্তা করলো ভিতরে মনে হয় আরও মজা!
এবার আস্তে আস্তে বেয়ে বেয়ে মধু ফোঁটার উপরে উঠে গেল!
বসে বসে আরামছে মধু খাচ্ছে!
খেতে খেতে এক পর্যায়ে পেট ফুলে গেল!
ঐ দিকে আস্তে আস্তে পা দুটো মধুর ভিতরে ঢুকে যাচ্ছে!
তখনই হঠাৎ টনক নড়লো তার!
কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে!
মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেয়ার জন্য আপ্রাণ চেষ্টা চলছে!
কিন্তু নাহ্! মধুতে তার সমস্ত শরীর মাখামাখি অবস্থা!
অনেক চেষ্টা করেও নিজেকে আর উদ্ধার করতে সক্ষম হলো না!
নাকে মুখে মধু ঢুকে দম বন্ধ হয়ে যেতে লাগল!
অবশেষে.. পিপীলিকাটি মধুর ভিতরে আটকে পড়েই মৃত্যু বরণ করল!!
এই বিশাল বড় দুনিয়াটাও এক ফোটা মধুর মত!
যে এই মধুর পাশে বসে হালাল ও অল্পতে সন্তুষ্ট থাকবে সেই বেঁচে গেল!
আর যে এই স্বাদের মধ্যে ডুব দিতে গিয়ে হালাল-হারাম বাচ-বিচার না করে শুধু খেয়েই গেল,আরেকটু আরেকটু করতে করতে একদিন সে এর মায়াজালে আটকা পড়েই মারা যাবে!
তখন আর কেউই উদ্ধার করতে পারবে না!
ধ্বংস অনিবার্য!
তার দুনিয়া ও আখেরাত দু'টোই শেষ!
হে আল্লাহ্ তুমি আমাদেরকে এই দুনিয়ার ভালাবাসায় অন্ধ করে দিওনা! আমাদেরকে হালাল-হারাম বেছে চলার তাওফিক দান করুন।আমিন!!!
উৎস : সংগৃহিত
কপি
পেস্ট
জনসচেতনতামূলক পোস্ট "চোখ উঠা" ফেইসবুক থেকে নেওয়া
জন সচেতন মূলক পোস্ট...
নীরবে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে...
'চোখ উঠা' বা 'ভাইরাল কনজাংটিভাইটিস'।
করণীয়ঃ-
✔ আক্রান্ত ব্যক্তি সংস্পর্শ এড়িয়ে চলুন।
✔ চোখ লাল হয়ে গেলে জনসমাগম এড়িয়ে চলুন।
✔ চোখে হাত লাগাবেন না।
✔ চোখে পানি দিবেন না।
✔ উজ্জ্বল আলো কিংবা সূর্যালোকে কালো চশমা কিংবা সানগ্লাস ব্যবহার করুন।
✔ চোখের পাতা ফুলে গেলে শুকনো গরম সেঁক দিতে পারেন।
✔ ব্যবহার্য জিনিসপত্র যেমন কাপড়চোপড়, গ্লাস, প্লেট, গরম পানি দিয়ে ধৌত করুন এবং আলাদা রাখুন।
✔ কোনো অবস্থাতেই ফার্মেসী বা ঔষধের দোকান থেকে নিজে নিজে ঔষধ কিনে ব্যবহার শুরু করবেন না। চোখ অত্যন্ত সংবেদনশীল অঙ্গ। নিজে নিজে ডাক্তারির ফলে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে।
সাধারণত জটিল কোনো উপসর্গ না থাকলে ৭-১০দিনের মধ্যেই এটি সেরে যায়।
কখন চিকিৎসকের শরণাপন্ন হবেন?
✔ চোখ থেকে অনবরত পানি ঝরতে থাকলে
✔ কেতুরের জন্য চোখ খুলতে অসুবিধা হলে
✔ চোখে পুর্বের চাইতে ঝাপসা দেখলে
✔ চোখে ব্যথা শুরু হলে।
চোখ উঠার রোগের দোয়াঃ
الهم عافني في بصري. আল্লাহুম্মা আফিনি ফি বাছারি । অর্থ,হে আল্লাহ আমার চোখে সুস্থতা দান করুন ।
কপি
পেস্ট
রাত সাড়ে আটটার বাংলা সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৯/১০/২০২২
রাত ৮ টা ৩০ মিনিটের সংবাদ ।
(১৯-১০-২০২২)
আজকের শিরোনাম-
* রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের চুল্লির প্রেশার ভেসেল স্থাপন কাজের উদ্বোধন করে প্রধানমন্ত্রী বললেন, এটি নির্মাণের মাধ্যমে বাংলাদেশ উন্নয়ন ও শান্তির জন্য পরমাণু শক্তির ব্যবহারে বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।
* রাজপথের ভয় দেখিয়ে লাভ নেই - ডিসেম্বরে বিজয়ের পতাকা হাতে নিয়ে লাখ লাখ মানুষ রাজপথে নামবে - বিএনপিকে ওবায়দুল কাদেরের হুঁশিয়ারি।
* আইনজ্ঞদের মতে ভোটের গোপন বুথে সিসি ক্যামেরা স্থাপন ব্যক্তিগত গোপনীয়তা লংঘন ও মৌলিক অধিকারে হস্তক্ষেপ - বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।
* এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু আগামী ৬ই নভেম্বর - ৩ রা নভেম্বর থেকে ১৪ই ডিসেম্বর পর্যন্ত বন্ধ থাকবে সকল কোচিং সেন্টার - জানালেন শিক্ষামন্ত্রী।
* ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের নতুন সভাপতি নির্বাচিত হলেন মল্লিকার্জুন খাড়গে।
* এবং অস্ট্রেলিয়ায় আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ^কাপ ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ এবং আয়ারল্যান্ডের নিজ নিজ খেলায় জয়লাভ।
মেয়েদের এই আট কারণে হচ্ছে স্তন ক্যান্সার,,,, ফেইসবুক থেকে নেওয়া
বর্তমানে সারা বিশ্বের মহিলাদের কাছেই স্তন ক্যান্সার একটি আতঙ্কের নাম। আর এর প্রকোপ দিন দিন বেড়েই চলেছে।
ইদানীং ক্যানসারের প্রচলিত ওষুধে কাজ হচ্ছে না। প্রচলিত বেশির ভাগ কেমোথেরাপিও এই রোগ নিয়ন্ত্রণ করতে পারছে না। তাই স্তন ক্যান্সার দিনে দিনে আরও চিন্তা বাড়াচ্ছে চিকিৎসকদের। কিন্তু জানেন কি? দৈনন্দিন কিছু অভ্যাসের ভুলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বেড়ে যায়? আসুন জেনে নেওয়া যাক তেমনই ৮টি খারাপ অভ্যাসের কথা, যেগুলো স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। • স্তনের আকার অনুযায়ী সঠিক মাপের ব্রা ব্যবহার না করা স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।
স্তনের আকারের চেয়ে বড় মাপের বক্ষবন্ধনী স্তনের টিস্যুগুলোকে ঠিকমত সাপোর্ট দিতে পারে না আবার অতিরিক্ত ছোট বা টাইট ব্রা স্তনের তরলবাহী লসিকাগুলি ক্ষতিগ্রস্ত হতে পারে। • সারাক্ষণ ব্রা পরে থাকার কারণে ঘাম হবার অসুবিধে, আর্দ্রতা জমে থাকা, সব মিলে স্তন ক্যান্সারের ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়।
ঘরে থাকার সময় টুকুতে ব্রা ব্যবহার না করার চেষ্টা করুন। • প্লাস্টিকের বক্সে খাবার রাখা এবং বিশেষত সেটিতেই ওভেনে গরম করা স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়াতে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারে। এর চেয়ে কাঁচের পাত্র ব্যবহার করুন। আর প্লাস্টিক ব্যবহার করতে চাইলে তা ফুড গ্রেড কিনা নিশ্চিত হয়ে নিন।
• ঘামের দূর্গন্ধ এড়াতে ডিওডোরেন্ট ব্যবহার করেন প্রায় সবাই! কিন্তু এই ডিওডোরেন্ট কেনার সময় খেয়াল রাখুন কী কী উপাদান আছে এতে। এলুমিনাম বেসড উপাদান থাকলে তা স্তন ক্যান্সারের ঝুকি অনেকটাই বাড়িয়ে দেয়। ডিওডোরেন্ট যেহেতু আপনি প্রতিদিন ব্যবহার করেন, তাই এ বিষয়ে সতর্ক হওয়া বিশেষ জরুরি।
• চুল পেকে যাওয়া বা হাল ফ্যাশনের সঙ্গে মানিয়ে নিতে চুলে নানা রঙের ব্যবহার, যেটিই হোক না কেন, দোকান থেকে সস্তার চুলের রং কিনে আনবেন না। এতে চুল তো পড়ে যেতে পারেই, সেই সঙ্গে এতে ব্যবহৃত ক্ষতিকর রাসায়নিকের কারণে হতে পারে স্তন ক্যান্সারও। তাই ভালও ব্র্যান্ডের ভেষজ চুলের রং ব্যবহার করুন।
আর সবচেয়ে ভাল হয় মেহেন্দি ব্যবহার করতে পারলে। মেহেন্দি একদিকে যেমন চুলের জন্যে ভাল, সেই সঙ্গে এতে কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। • ঘরের দূর্গন্ধ দূর করতে এয়ার ফ্রেশনারের ব্যবহার দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু এতে থাকা প্যাথালেট নামক প্লাস্টিসাইজিং রাসায়নিক যা সুগন্ধকে দীর্ঘস্থায়ী করতে সাহায্য করে, তার সঙ্গে স্তন ক্যান্সারের সরাসরি সম্পর্ক রয়েছে।
এর চেয়ে ফুটন্ত জলেতে এক টুকরো দারচিনি ফেলে দিন। এবার দেখুন, ঘরময় কি সুগন্ধই না ছড়াচ্ছে! আলমারির কাপড়চোপড় পোকামাকড়ের হাত থেকে বাঁচাতে নেপথলিন তো আমরা ব্যবহার করেই থাকি। অনেকে আবার বাথরুমের দুর্গন্ধ এড়াতে বেসিনে, সিঙ্কেও নেপথলিন ফেলে রাখেন।
কিন্তু এটি পুরোটাই ক্ষতিকর কেমিকেল দিয়ে তৈরী, যা কেবল পোকামাকড়কে দূরেই রাখে না, বরং আপনার স্তন ক্যান্সারের ঝুকিও বাড়িয়ে দেয় বহুগুণে। এর চেয়ে নিমপাতা শুকিয়ে কাগজে মুড়িয়ে রেখে দিন। একই উপকার পাবেন।
রান্নাঘরের সিঙ্ক বা কেবিনেট যে রঙিন তরল ক্লিনার দিয়ে আপনি পরিস্কার করছেন, তাতে থাকা কেমিকেল কেবল আপনার স্তন ক্যান্সারই নয়, মাইগ্রেন ও অ্যালার্জির প্রকোপও বাড়িয়ে দিতে পারে। তাই কেমিকেলযুক্ত এই ক্লিনার ব্যবহার না করে ভিনেগার বা বেকিং সোডা দিয়ে পরিস্কার করতে পারেন।
কপি
পেস্ট
ফ্রাংস কাফ কা ক কখনো বিবাহ করেন নাই,,,, ফেইসবুক থেকে নেওয়া
আগেও পড়েছি। ফেবু এর কল্যাণে আবার সামনে এলো-
ফ্রান্ৎস কাফকা কখনো বিয়ে করেননি এবং তাঁর কোনো সন্তানাদিও ছিল না। তাঁর বয়স যখন ৪০, তখন একদিন তিনি বার্লিনের পার্কে হাঁটছিলেন। এমন সময় তিনি একটি ছোট্ট মেয়েকে দেখলেন যে তার প্রিয় পুতুলটি হারিয়ে কাঁদছিল। সেই মেয়েটি এবং কাফকা, দু’জনে মিলে খুব খুঁজলেন হারিয়ে যাওয়া পুতুলটিকে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না তা।
কাফকা মেয়েটিকে পরের দিন আবার সেখানে আসতে বললেন। উদ্দেশ্য, আবার তাঁরা দু’জনে মিলে হারিয়ে যাওয়া পুতুলটি খুঁজবেন সেখানে।
কিন্তু পরের দিনও পুতুলটিকে খুঁজে পাওয়া গেল না। তখন কাফকা ছোট্ট মেয়েটিকে একটি চিঠি দিলেন। আর বললেন, ‘এই চিঠিটি তোমার হারিয়ে যাওয়া পুতুলের লেখা’। সে চিঠিতে লেখা ছিল, ‘দয়া করে তুমি কেঁদো না। আমি পৃথিবী দেখতে বেরিয়েছি। আমি আমার রোমাঞ্চকর ভ্রমণকাহিনী তোমাকে নিয়মিত লিখে জানাব।’এভাবেই শুরু হয়েছিল একটি গল্পের, যা চলেছিল কাফকার মৃত্যু পর্যন্ত।
ছোট্ট মেয়েটির সঙ্গে কাফকার নিয়মিত দেখা হতো। আর যখনই দেখা হতো তখনই কাফকা একটি চিঠি দিতেন মেয়েটিকে, বলতেন সেই একই কথা, ‘চিঠিটি তার হারিয়ে যাওয়া পুতুলের লেখা’, এবং পড়ে শোনাতেন তার প্রিয় পুতুলের বিশ্ব-ভ্রমণের রোমাঞ্চকর সব বর্ণনা খুব যত্নের সাথে, যে বর্ণনাগুলো মেয়েটিকে ভীষণ আনন্দ দিত।
এর কিছুদিন পর একদিন কাফকা একটি পুতুল কিনলেন এবং মেয়েটিকে দিলেন। বললেন, ‘এই নাও, তোমার হারিয়ে যাওয়া সেই পুতুল।’
মেয়েটি বললো, ‘এই পুতুলটি মোটেও আমার হারিয়ে যাওয়া পুতুলের মতো দেখতে নয়।’কাফকা তখন মেয়েটিকে আরও একটা চিঠি দিলেন যেটাতে তার প্রিয় পুতুলটি তাকে লিখেছে, ‘ভ্রমণ করতে করতে আমি অনেক পাল্টে গিয়েছি।’ ছোট্ট মেয়েটি তখন নতুন পুতুলটিকে বুকের সাথে জড়িয়ে ধরল এবং অপার আনন্দে ভাসল।
এর এক বছর বাদে কাফকা মারা যান। বহু বছর বাদে,সেই ছোট্ট মেয়েটি যখন অনেক বড় হয়ে গেছে, তখন সে সেই পুতুলটির ভিতরে একটি ছোট্ট চিঠি পায়।
কাফকার সই করা ছোট্ট সে চিঠিটিতে লেখা ছিল, ‘Everything you love will probably be lost, but in the end, love will return in another way.’ ....
.
(ফ্রান্ৎস কাফকা ছিলেন একজন জার্মান ভাষার উপন্যাস ও ছোটগল্প লেখক।)
কপি
পেস্ট
shahnaj parvin এর পোস্ট হতে কপি।
টেলিটক ফিডব্যাক বোনাস টিপস ফেইসবুকে থেকে নেওয়া
#ফিডব্যাক #বোনাসটিপস
পুরো পোস্ট পড়লে আশা করছি আপনাদের উপকার হবে।
আপনারা অনেকে বলেন টেলিটক সীম দিয়ে নেট চালাতে পারেন না নেট নাই ইত্যাদি।
কিন্তু কথা বলার টেলিটক নেটওয়ার্ক 2G Maximum এরিয়াতে আছে। কথা বলার জন্য টেলিটক Use করতে পারেন, কারন তাদের কল-রেট এবং জিবির দাম অন্য অপারেটর থেকে অনেক কম।
টেলিটক কয়েকটা সুবিধার মধ্যে একটা হলো মিনিট কিনা লাগে না কারন মিনিট রেট ই কল-রেট তারা Provide করছে। তাই অন্য অপারেটর মতো নিদিষ্ট মেয়াদে মিনিট কিনে পেরা নেওয়া লাগে না। 💥
যেমন : আমার ঘরের ভিতরে টেলিটক নেট চলে না, ঘরের বাহিরে আবার চলে।
তো আমার বাটন মোবাইল আছে কথা বলার জন্য টেলিটক সীম Use করি+ জিপি সীম ও আছে কেউ কল দিলে Received করি।
আর Android মোবাইলে আরেকটা টেলিটক+ Airtel সীম আছে। ঘরের বাহিরে থাকলে নেট Use করা যায় টেলিটক জরুরি কাজে Use করি। এই তো...ঘরে Wifi আছে মাঝেমধ্যে জিবি ও লাগে।
💥এখন আপনি হয়তো শুধু Android মোবাইল Use করেন। Maximum মোবাইল ২টা সীম Use করা যায়। আপনি আপনার সীম Use করার পাশাপাশি টেলিটক সীম ২তে বা সীম ১ য়ে Use করতে পারেন। কারন তাদের জিবির দাম এবং কল-রেট অন্য অপারেটর থেকে অনেক কম।
✅ আপনি যদি 3G/4G নেটওয়ার্ক পান এবং নেট Use করতে সমস্যা না হয় তাহলে তো সমস্যা নাই। কথা বলা জন্য+ নেট Use করবেন আরামে টেলিটক দিয়ে।
💥 কিন্তু যদি নেট Use করতে না পারেন বা সমস্যা হয় বেশি তাহলে কথা বলার জন্য টেলিটক Use করতে পারেন। 3G Network আপডাউন করলে আপনার মোবাইল Setting এ যাবেন তারপর Mobile Network এ ক্লিক করে টেলিটক সীম Network mode Only 2G করে রাখবেন ব্যাস আর কোনো সমস্যা হবে না। নিরবিচ্ছিন্ন ভাবে কথা বলতে পারবেন। আমি এভাবে Use করি।
বোনাস টিপস:-
💥 টেলিটক আগামী/ বণমালা কল-রেট ৪৫ পয়সা কল-রেট +ভ্যাট সহ ৬০ পয়সা পার মিনিট সব সময় যেকোনো এমাউন্টও রিচাজে, ১ সেকেন্ড পালস। কোনে শর্ত ছাড়াই।
💥শতবর্ষ /স্বাগতম/ অপরাজিতা / মায়ের হাসি ৪৭ পয়সা কল-রেট + ভ্যাট সহ ৬৩ পয়সা পার মিনিট সব সময় যেকোনো এমাউন্টও রিচাজে। কোনো শর্ত ছাড়াই।
💥 স্বাধীন প্যাকেজ ৯০ পয়সা কল-রেট + ভ্যাট সহ ১ টাকা ২০ পয়সা পার মিনিট যেকোনো এমাউন্টও রিচাজে।
এ প্যাকেজে কল-রেট বেশি প্যাকেজ পরিবর্তন করে শতবর্ষ / স্বাগতমে যেতে পারবেন তাহলে কল-রেট কম কাটবে।
💥 প্যাকেজ পরিবর্তন করার জন্য Y3G লিখে 555 মেসেজ দিন, তারপর মাইগেট ম্যাসেজ আসলে DF লিখে 555 মেসেজ দিবেন,তারপর মাইগেট সফল হওয়ার মেসেজ আসলে S100 লিখে 888 মেসেজ দিবেন।
কাজ শেষ শতবর্ষ প্যাকেজে মাইগেট হয়ে যাবে। P লিখে ১৫৪ মেসেজ দিলে কোন প্যাকেজে আছেন সেটা জানতে পারবেন।
এভাবে Use করলে মাস শেষে অনেক টাকা বাঁচবে।
❌ অন্য অপারেটর রেট কাটার রিচাজ করলে কল-রেট ৮০ পয়সা- ৯০ পয়সা পার মিনিট, নিদিষ্ট মেয়াদ দেয় পালস থাকে ১০ সেকেন্ড করে। মেয়াদ শেষ হলে ২ টাকা পাট মিনিট কাটে কল-রেট। 😤
রেট কাটার রিচাজ না করলে ২০/৫০/১০০ টাকা রিচাজ করলে কল-রেট কাটবে ২ টাকা পার মিনিট।
✅ টেলিটক এতো ঝামেলা নাই, শর্ত নাই, নিদিষ্ট মেয়াদে পেরা নাই, যেকোনো এমাউন্টও রিচাজ ৬০/৬৩ পয়সা পার মিনিট কাটবে সব সময়। ❤️
পালস কি : অন্য অপারেটর পালস ১০ সেকেন্ড - ২০ সেকেন্ড করে দেয়। বাট টেলিটক ১ সেকেন্ড পালস।
১০ সেকেন্ড পালস হলে ২ সেকেন্ড কথা বল্লে ১০ পয়সা কাটবে, ১০ সেকেন্ড কথা বল্লে ও ১০ পয়সা কাটবে।
২০ সেকেন্ড পালস হলে ১৩ সেকেন্ড কথা বল্লে ২০ পয়সা কাটবে, ২০ সেকেন্ড কথা বল্লে ও ২০ পয়সা কাটবে।
✅অন্যদিকে টেলিটক ১ সেকেন্ড পালস, মানে ১ সেকেন্ড কথা বল্লে ১ পয়সা কাটবে, ৫ সেকেন্ড কথা বল্লে ৫ পয়সা কাটবে। এজন্য টেলিটক সীম Use করে শান্তি আছে এতো শর্ত নাই, পেরা নাই, চিলললললল কথা হবে অফুরন্ত। ❤️
💥 টেলিটক বিনিয়োগ ২০ বছরে মাএ ৫ হাজার কোটি টাকা, অন্য দিকে জিপি বিনিয়োগ ৪০+ হাজার কোটি টাকা, রবি ৩৫+ হাজার কোটি টাকা, বাংলালিংক ৩০+ হাজার কোটি টাকা। এতো কম টাকায় বিনিয়োগ দিয়ে পুরো দেশে নেটওয়ার্ক দেওয়া সম্ভব না। তবে টেলিটক যে টাকা বিনিয়োগ করছে সেটা থেকে লাভ আসলে সরকারি অর্থায়ন ছাড়া নেটওয়ার্ক বাড়াবে নিজস্ব অর্থ থেকে।
তাই আমি, আমরা, আপনার পরিবার, বন্ধু -বান্ধব টেলিটক সীম Use করলে তারা Revenue পাবে তখন তারা নেটওয়ার্ক আরো উন্নতি করবে। কম টাকায় আরো ভালো অফার দিবে বেশি, গ্রাহক লাভ-বান হবে অন্য অপারেটর গলাকাটা দাম থেকে। লাভ করলে টেলিটক প্রতিষ্ঠান সব সময় Update করবে সব কিছু। সমস্যা সমাধান করবে বেশি।
দেশিয় অপারেটর টেলিটক এগিয়ে যাক। দেশের টাকা দেশেই থাকুক। 💚
সকাল সাতটার সংবাদ শিরোনাম বাংলাদেশ বেতার ১৯/১০/২০২২
বাংলাদেশ বেতারের সকাল ৭টার সংবাদ
(১৯-১০-২০২২)
আজকের শিরোনাম -
* রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পের দ্বিতীয় ইউনিটের চুল্লির প্রেশার ভেসেল স্থাপন করা হবে আজ - উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
* শেখ রাসেল পদক ২০২২ প্রদান করলেন প্রধানমন্ত্রী - শিশুদের জন্য সুন্দর ও বাসযোগ্য বিশ্বগড়ে তোলার প্রত্যাশা।
* শেখ রাসেলের হত্যাকারীদের ইতিহাস ক্ষমা করবে না - বললেন ওবায়দুল কাদের।
* যুবলীগ একাই বিএনপির সন্ত্রাসীদের মোকাবেলা করতে যথেষ্ট - মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর।
* বাংলাদেশ এশিয়া প্রশান্ত অঞ্চল থেকে আন্তর্জাতিক সৌর জোটের সহ-সভাপতি নির্বাচিত।
* অব্যাহত রুশ হামলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ইউক্রেনের এক তৃতীয়াংশের বেশি এলাকা।
* এবং হোবার্টে আইসিসি টি-টোয়েন্টি বিশ^কাপের প্রথম রাউন্ডে আয়ারল্যান্ড-স্কটল্যান্ডের এবং ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের মোকাবেলা করছে আজ।
কপি
পেস্ট
মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২
যশোরের ভুয়া কবিরাজের বিরুদ্ধে মামলা,,,,জাস্টিস মাল্টিমিডিয়া ফেইসবুক থেকে নেওয়া
''*ভুয়া সেই কবিরাজ কবীরসহ চার জনের নামে মামলা*''
গোপন রোগ ও ক্যান্সার চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পাতা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দন্ডিত প্রতারক ভুয়া কবিরাজ খন্দকার কবীর হোসেন ও তার তিন সহযোগির নামে মামলা হয়েছে। সোমবার কোতোয়ালি মডেল থানায় এস আই মোহাম্মদ মহিউদ্দিন বাদী হয়ে এই মামলা করেছেন। অন্য আসামিরা হলো, যশোর শহরের শংকরপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার আবু বক্কারের ছেলে ইমরান হোসেন (৩০), চাঁচড়া চোরমারা দিঘীর পাড়ের নাহিদ (৩৩) ও মামুন (৩৫)। পুলিশ ইমরানকে আটক করেছে। বাকিরাআটক এড়াতে খন্দকার কবীর গাঁ ঢাকা দিয়েছেন।
যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, আটককৃতরা আন্তঃজেলা অনলাইনে ওষুধ বিক্রির প্রতারক চক্র। অনলাইনে চটকদারি সব বিজ্ঞাপন দেয়। ৯০ বছরের বৃদ্ধকে গোপন রোগের ওষুধ খাওয়ায়ে ১৮ বছরের যুবক বানাতে সক্ষম। মানবদেহে যতো ধরনের সমস্যা, গোপন দূর্বলতা সব ধরনের ওষুধ অনলাইনে অর্ডার দিলে পাওয়া যায়। প্রতারক চক্র অনলাইনে ওষুধ পাঠানোর নামে বিকাশে টাকা রিসিভ করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলা থেকে। অথচ দীর্ঘদিন যশোরে গা ঢাকা দিয়ে প্রতারণা করে আসছিলেন। এ পর্যন্ত বহু লোকের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। অবশেষে সন্ধান পাওয়ার পর প্রতারক চক্রের প্রধান হোতা ইমরানকে আটক করা হয়। এ সময় তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে।
সূত্র জানায়, যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের ছাতিয়ানতলা মল্লিক পাড়ায় ননী ফল নার্সারির আড়ালে চিকিৎসার নামে প্রতারণার ফাঁদ পাতেন খন্দকার কবীর হোসেন। তিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের দুর্বলতাকে পূঁজি করে গোপন রোগ ও ক্যান্সার চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছিলেন। তার প্রতারণা ও অপকর্ম নিয়ে খন্দকার কবীরের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশ হয়। ফলে আপাদমস্তক এই প্রতারকের মুখোশ উন্মোচন হয়।
গত ১৭ মে জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ প্রতারক কবীর হোসেনের ডেরায় অভিযান চালায়। নির্বাহী ম্যাজিস্ট্রেট সৌম্য চৌধুরীর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ক্যান্সার ও গোপন রোগ চিকিৎসায় প্রতারণা ও অবৈধভাবে ওষুধ তৈরির দায়ে খন্দকার কবীর হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আদায় করে। অভিযানে যশোরের সিভিল সার্জন ডাক্তার বিপ্লব কান্তি বিশ্বাস ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক নাজমুল হাসান, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রেহেনেওয়াজ, প্রশাসনিক কর্মকর্তা আরিফুজ্জামান ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
কপি
পেস্ট
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
বিপদের সময় এই দোয়াটি পড়ুন,অলৈকিক সাহায্য আসবেই,,,,,, ফেইসবুক থেকে নেওয়া
🌊 তিন অন্ধকারের বুক চিরে অলৌকিক মুক্তির মহাকাব্য: ইউনুস (আ.)-এর গল্প আপনি কি কখনো এমন ঘোর অন্ধকারে পড়েছেন, যেখানে পালানোর কোনো পথ নেই? যে...
-
🧪 বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি হাসপাতাল) টেস্ট ফি তালিকা (২০২৫) 🩸 রক্ত ও হেমাটোলজি টেস্ট: ✅ CBC (OPD): ৩০০ টাকা ✅ CBC (IPD): ২০...
-
#কোমর থেকে পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা: আসল কারণ কোথায়? স্নায়ুর লাইনে ব্যথা: Holistic approach কেন জরুরি- পা পর্যন্ত ছড়িয়ে পড়া ব্যথা কেন হয়?...
-
✅ কাজের বুয়ার কাহিনীঃ আমাদের বাসার কাজের বুয়া (৫৪) মাসে ১৭ হাজার টাকা আয় করেন। উনি আমাদের বাসায় সকাল ৯ টায় আসার আগে একটা মেসে রুটি বানা...